সোমবার, ০১ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

সিলেট বিভাগের ঐতিহ্য “চুঙ্গাপুড়া পিঠা” অস্তিত্ব সংকটে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২১৬ সময় দেখুন
সিলেট বিভাগের ঐতিহ্য “চুঙ্গাপুড়া পিঠা” অস্তিত্ব সংকটে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

সিলেট ও মৌলভীবাজার অত্র অঞ্চলের প্রাচীনতম খাদ্য ঐতিহ্য “চুঙ্গাপুড়া পিঠা” আজ সেই আঞ্চলিক ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। একসময় শীতের রাতে গ্রামের ঘরে ঘরে চুঙ্গাপুড়া পিঠা তৈরির উৎসবমুখর দৃশ্য দেখা গেলেও এখন তা দুস্কর।

পিঠা তৈরির প্রধান উপকরণ ঢলু বাঁশ ও বিন্নি ধানের চালের সংকট, বন উজাড় এবং চাষাবাদ কমে যাওয়াই এর মূল কারণ। ঢলু বাঁশের সরবরাহ কমে যাওয়ায় বাজারে দামও বেড়েছে।

স্থানীয়দের মতে, ঐতিহ্য সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ না নিলে সিলেট অঞ্চলের এই স্বতন্ত্র পিঠা সংস্কৃতি ভবিষ্যতে পুরোপুরি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং আগামী প্রজন্মের কাছে শুধুই গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom