শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

সিলেট বোর্ডের ইতিহাসে সর্বোচ্চ জিপিএ-৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৩ সময় দেখুন
সিলেট বোর্ডের ইতিহাসে সর্বোচ্চ জিপিএ-৫


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিলেট: এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের ইতিহাসে সর্বোচ্চ জিপিএ-৫ এসেছে। এবার জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৭৩১ জন। বোর্ডের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক জিপিএ।

এ ছাড়া এই বোর্ডে পাস করেছে ৯৪ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী।

রোববার (১৩ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল বলেন, ‘গত বছর পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় সবাইকে পাস ঘোষণা করা হয়। তবে এবার সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা হয়েছে। সবদিকেই ফল ভাল হয়েছে। ফলাফল সন্তোষজনক।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত এবারের পরীক্ষায় সিলেট বিভাগে মোট ৬৬ হাজার ৬৬১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৩ হাজার ১৯৩ জন।

সিলেট বোর্ডের অধীনে চার জেলায় মধ্যে সিলেটে ৯৫ দশমিক ৮০, হবিগঞ্জে ৯৪ দশমিক ৮১, মৌলভীবাজারে ৯৩ দশমিক ২২ ও সুনামগঞ্জে ৯৪ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর