রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

সিলেট-৩ আসনের উপনির্বাচনে দুই কর্মকর্তা নিয়োগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৮৮ সময় দেখুন
সিলেট-৩ আসনের উপনির্বাচনে দুই কর্মকর্তা নিয়োগ


ডেস্ক রিপোর্ট:: সিলেট-৩ আসনের উপনির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের সংশোধিত প্রজ্ঞাপন জারি করে করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনটি রোববার ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৭ অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদের সিলেট-৩ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ সংক্রান্ত নির্বাচন কমিশন সচিবালয় থেকে ২ জুন জারিকৃত প্রজ্ঞাপন সংশোধন করে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী সিলেট জেলা প্রশাসককে এ আসনের উপনির্বাচনে রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে ইসি। এছাড়া সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার, বালাগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার এবং ফেঞ্চুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসারকে এ আসনের উপনির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে ইসি।

ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনে ৬ জুলাই থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা ছিল। তবে করোনা সংক্রমণ প্রতিরোধে ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। ৭ জুলাই পর্যন্ত সব ধরনের প্রচারণা ও সভা সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, সিলেট-৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এর পর চলতি বছরের ১৫ মার্চ এ আসনকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ জুলাই উক্ত আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর