গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::
সনাতন ধর্মাবলাম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গাপূজা উৎসব প্রতি বছরের ন্যায়ে দিনাজপুরের হিলিতে কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা।
আজ রোববার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্নস্থান থেকে ট্রাক্টর, ভ্যানে করে প্রতিমা নিয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকাল থেকে মন্দিরে মন্দিরে সিঁদুর খেলায় মেতে উঠে সকল বয়সী নারী, পুরুষ ও শিশু কিশোর কিশোরীরা। এরপর রাত ৭ টায় নিজ নিজ এলাকার পুকুরে প্রতিমা বিসর্জন দিবেন বলেন জানান পুজা উদযাপন কমিটির সদস্যরা। এদিকে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছুক্ষণের জন্য সীমান্তে এসেছিলেন সজনদের সাথে পুজোর আনন্দ ভাগাভাগি করে নিতে যেনো কমতি নেই দর্শনাথীদের।
পূজোভক্তদের অনেকে পাসপোর্টে যাতায়াত করলেও অনেকের ইচ্ছে থাকলেও ভ্রমনে ভিসা জটিলতার কারনে দু’দেশের মধ্যে আসা যাওয়া না করতে না পেয়ে আক্ষেপের যেনো শেষ নেই। সীমান্ত অতিক্রম করতে না পারলেও সীমান্তের শুন্যঅঙ্গিনাতে কাঁটা তারের বেড়ার এপাশ ওপাশ থেকে একে অপরের সাথে হাত নেড়ে কুসল বিনিময় করে শেষ ইচ্ছে টুকু পুরুন করছেন তারা। কেউ কেউ নিজের স্মৃতি ধরে রাখতে,ছবি তুলে স্বাক্ষী রাখছেন শুন্য রেখাকে।
গত বুধবার (৯ অক্টেবার) ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবছর দেবী দুর্গার আগমন করেছে দোলায়। ওই পালকি বা দোলায় দেবীর আগমন বা গমন হলে ফলাফল হয় মড়ক। যা শুভ ইঙ্গিত নয়।
এছাড়াও দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়। শাস্ত্র মতে দেবীর গমন বা আগমন ঘোটকে হলে ফলাফল ছত্রভঙ্গ হয়। এটি যুদ্ধ, বিগ্রহ, আশান্তি, বিপ্লবের ইঙ্গিত দিয়ে থাকে। টানা পাঁচ দিনের আনন্দ উৎসবের পর রোববার বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।
হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবীদুর্গা। তার এই ‘আগমন ও প্রস্থানের’ মধ্যে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।