শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

সুদের টাকা না পেয়ে ঋণগ্রহীতার ১৩ বছরের মেয়েকে বিয়ে করল ৫৫ বছর বয়সী সিরাজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩১৯ সময় দেখুন
সুদের টাকা না পেয়ে ঋণগ্রহীতার ১৩ বছরের মেয়েকে বিয়ে করল ৫৫ বছর বয়সী সিরাজ

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে সুদের টাকা না পাওয়ায় ঋণগ্রহীতার ১৩ বছরের মেয়েকে বিয়ে করার অভিযোগ উঠেছে সদর উপজেলার চিলাবাড়ি এলাকার সুদের কারবারি ৫৫ বছর বয়সী সিরাজ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের রাঙাচিরা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার চিলাবাড়ি গ্রামের মৃত ফজলু মিয়ার পুত্র সিরাজুল ইসলাম (৫৫) এর কাছ থেকে সুদে টাকা নিয়েছিলো রাঙ্গারচিরা গ্রামের ইউসুফ। পরর্বতীতে টাকা পরিশোধ করতে না পারায় স্থানীয় প্রভাবশালীদের সহযোগীতায় সিরাজুল ইসলাম ঋণগ্রহীতা ইউসুফের ১৩ বছর বয়সী মেয়েকে বিয়ে করেন। গত শুক্রবার ২৫ ফেব্রুয়ারী গভীর রাতে বিয়ের রেজিষ্ট্রেশন করেন স্থানীয় কাজী আমিরুল ইসলাম। সিরাজের পূর্বের স্ত্রী ও কলেজ পড়ুয়া সন্তানও রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সোলাইমান মন্ডল বলেন, আমি ঘটনাটি পরে জানতে পেরেছি। তাৎক্ষণিক বিষয়টি জানলে এমন ঘটনা ঘটতে দিতাম না। মেয়ের মায়ের সাথে কথা বলে জানতে পেরেছি অভাব- অনটনের কারনেই, এতো বেশী বয়সী সিরাজের কাছে মেয়ে বিয়ে দিয়েছে।

সিরাজুল ইসলাম বলেন, ইসলামী শরীয়তে কোনো নিষেধ নাই, ৮০ বছরের বুড়াও ১২ বছরের মেয়েকে বিয়ে করতে পারবে। তাহলে আমি পারব না কেন। আমার বড় বউ অসুস্থ থাকে, তাই পরিবারের মত নিয়েই প্রস্তাবের মাধ্যমে বিয়ে করেছি। মেয়েটির পরিবারকে সুদের টাকার জন্য চাপ প্রয়োগ করে বিয়ে করার কথাটি অস্বীকার করেন তিনি। কাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘সুদের টাকার জন্য চাপ দিয়ে বিয়ে করেছেন কি না তা আমার জানা নেই। তবে অভাব-অনটনের কারণে পরিবার মেয়েটির বিয়ে দিয়েছে বলে স্থানীয় মেম্বার আমাকে জানিয়েছে। এবিষয়ে টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। বিষয়টি এখন জানতে পারলাম, খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর