সুনামগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বিভাগীয় জেলাগুলোতে গত কয়েকদিনের ভয়াবহ বন্যায় প্রায় ৫০ লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বানভাসি এই মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে অনলাইন বিজনেসের একজন সফল নারী উদ্যোক্তা নুসরাত সামস মানিয়া।
সশরীরে গিয়ে সাহায্য করার জন্য যেখানে ছেলেরা পর্যন্ত হিমশিম খেয়ে যাচ্ছে সেখানে একজন নারী হয়ে তিনি সিলেটের সুনামগঞ্জে বন্যার্তদের জন্য খাবার এবং প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে যান তিনি। নিজের হাতে তাদের কে শুকনো খাবার এবং প্রয়োজনীয় দ্রব্য সামগ্রি বিতরন করেন।
নুসরাত সামস মানিয়া তিনি, একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হয়ে ঘরে ছয় মাস বয়সের অসুস্থ বাবু রেখে বন্যা কবলিত পরিবার গুলোর পাশে দাঁড়ানোর জন্য তিনি নির্দিধায় নিজে উপস্থিত থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।বর্তমান সমাজের মেয়েদের জন্য সত্যিই তিনি বিড়ল দৃস্টান্ত স্থাপন করেছেন।
নুসরাত সামস মানিয়া বলেন, এ মুহূর্তে সিলেটের সবচেয়ে বেশি যেটি দরকার, সেটি হলো সবার সহযোগিতা। আমি সিলেটের পাশে একটু হলেও দাঁড়াতে পেরেছি। আপনাদের সবার প্রতি চিরকৃতজ্ঞ থাকব।’