বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সুপ্রিম কোর্টে ১ আগস্ট থেকে ডিজিটাল হাজিরা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২০৫ সময় দেখুন
সুপ্রিম কোর্টে ১ আগস্ট থেকে ডিজিটাল হাজিরা – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আগামী ১ আগস্ট থেকে ডিজিটাল (বায়োমেট্রিক) পদ্ধতিতে হাজিরা দিতে বলা হয়েছে। আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগে কর্মরত সব কর্মকর্তা কর্মচারী চলতি বছরের ১ আগস্ট থেকে কর্মস্থলে আসা এবং যাওয়ার সময় ইলেকট্রনিক পদ্ধতিতে হাজিরা দিবেন।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলেকট্রনিক পদ্ধতিতে হাজিরা কার্যকর করার জন্য বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের আঙ্গুলের ছাপ আগামী ১৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত আপিল বিভাগের তথ্যপ্রযুক্তি (আইটি) শাখায় নেয়া হবে।

আরও পড়ুন:

পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরের মামলা

১২ কোটি টাকা ফি নেয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর