কুষ্টিয়া ব্যুরো: কুষ্টিয়ার কুমারখালীতে সুবর্ন নাগরিকদের নিয়ে চড়ুইভাতি ও ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১১ মার্চ সকালে উপজেলার সুবর্ন নাগরিকদের নিয়ে কাজ করা সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন আর,ডি,এস’র কুমারখালী ফুলতলা কার্যালয়ের মেঘ ভিউ লেকে সংগঠনের মহাসচিব সুকুমার বিশ্বাসের সার্বিক তত্ত্ববধানে প্রতিবন্ধী
শিশু ও অভিভাবকদের নিয়ে চড়ুই ভাতি ও ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আর,ডি,এস’র
চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা পরিষদের সমাজকল্যান বিষয়ক সম্পাদিকা রোকসানা পারভীন ও কুমারখালী সরকারী কলেজের
অধ্যাপক জিল্লুর রহমান মধু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকাল থেকে চড়ুই ভাতি অনুষ্ঠানে আসা সুবর্ন নাগরিক শিশু কিশোরদের পদচারণায় মুখরিত হয়ে উঠে আর,ডি, এস’র কার্যালয়। ক্রিয়া প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। প্রতিযোগীরা বালিশ খেলা, বাদামের খোশা
ছাড়ানো, বেলুন ফোলানো সহ মজার মজার খেলা নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন
করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্ধ।
ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে সবাই মিলে চড়ুই ভাতিতে অংশ গ্রহণ
শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দরিদ্র ও অসচ্ছল ৩০
জন সুবর্ন নাগরিক প্রত্যেককে নগদ ১ হাজার টাকা করে সহায়তা প্রদান করা
হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি
ঘটে।
আলোচনা সভায় বক্তারা সমাজের পিছিয়ে পরা, অবহেলিত সুবর্ন নাগরিকদের পাশে
দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের আহবান জানান। এছাড়াও সুবর্ন
নাগরিক’কে সমাজের বোঝা না মনে করে তাদের দক্ষতা অনুযায়ী কর্মমুখী করার
জন্য অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়।