বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

সূচকের বড় পতনে শেষ হয়েছে লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৮৮ সময় দেখুন
সূচকের বড় পতনে শেষ হয়েছে লেনদেন – Corporate Sangbad


কর্পোরেট সংবাদ ডেস্ক: দেশের পুঁজিবাজারে চলছে মন্দা। ধারাবাহিক দরপতনের মধ্যদিয়ে সুচকের অবস্থান নেমেছে সর্বনিম্নে। আজকেও (সোমবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৮২ পয়েন্ট বা ২ শতাংশ কমে ৬ হাজার ৪৫৬ পয়েন্টে অবস্থান করছে। যা গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন ।

এর আগে ২০২১ সালের ২৯ জুলাই সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৪২৫ পয়েন্টে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৭৪০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে  ৮৮ কোটি ৭০ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৬৫১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৫৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩৬ পয়েন্ট কমে  অবস্থান করছে ১ হাজার ৩৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬৪ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৪ পয়েন্টে।

এদিকে সোমবার দেশের পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে। আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭টির, কমেছে ৩৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ১০ টি কোম্পানি হলো:- বেক্সিমকো লিঃ, বিএসসি, বিএটিবিসি, অরিয়ন ফার্মা, ফরচুন সুজ, লাফার্জ হোলসিম, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ার, স্কয়ার ফার্মা ও ইউনিয়ন ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে ৭টি কোম্পানি হলো:- বিডি কম, তমিজুদ্দিন টেক্সটাইল, এডিএন টেলিকম, ডাচ-বাংলা ব্যাংক, রবি অজিয়াটা, পদ্মা অয়েল ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মেঘনা কনডেন্সড মিল্ক, আরামিট সিমেন্ট, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক মিঃ ফাঃ, এনভয় টেক্সটাইল, অ্যাপেক্স স্পিনিং, জুট স্পিনার্স, এশিয়া ইন্স্যুরেন্স, কপার টেক, এএফসি এগ্রো ও ইমাম বাটন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর