রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল

সূর্যবংশী ছবিতে রয়েছে ‘সিম্বা’ ও ‘সিংহম’-এর বিশেষ সারপ্রাইজ! ফাঁস হল গোপন খবর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪০০ সময় দেখুন
সূর্যবংশী ছবিতে রয়েছে ‘সিম্বা’ ও ‘সিংহম’-এর বিশেষ সারপ্রাইজ! ফাঁস হল গোপন খবর


#মুম্বই: পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) ‘সূর্যবংশী’র (Sooryavanshi ) মতো বড় বাজেটের সিনেমা নিয়ে বুক বাঁধছে গোটা বলিউড। অক্ষয় কুমার (Akshay Kumar), ক্যাটরিনা কাইফ-এর (Katrina Kaif) পাশাপাশি এই ছবিতে থাকছেন অজয় দেবগণ (Ajay Devgn) এবং রণবীর সিং-এর (Ranveer Singh) মতো বড় তারকারা। করোনার দিত্বীয় টেউ আছড়ে পড়তেই গোটা দেশে বন্ধ করা হয়েছে প্রেক্ষাগৃহ। গুঞ্জন উঠেছে অক্ষয়-ক্যাটরিনা জুটির এই ছবি না কি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। তবে বরাবরই সেই জল্পনা উড়িয়ে দিয়েছে প্রযোজনা সংস্থা। ফলে এই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে দর্শককুল এবং গোটা বলিউড।

বলিউড হাঙ্গামাকে একটি ট্রেড সোর্স বলেছে, ছবিতে ক্যামিও রোলে থাকছেন ‘সিংহম’ অজয় দেবগণ ও ‘সিম্বা’ রণবীর সিং। একটি অ্যাকশন প্যাকড দৃশ্যে অজয় দেবগণ এবং রণবীর সিংকে দেখা যাবে। দুই তারকার উপস্থিতি কোনও অতিথি চরিত্র নয়। সিংহম ও সিম্বা উভয়েই তাঁদের চমকপ্রদ এন্ট্রি নিতে চলেছেন। মুম্বইয়ে সন্ত্রাসবাদ বন্ধ করার এই গল্পে দুই পুলিশ সুপারের ভূমিকায় নিয়ে ট্রেড সোর্সটি বলেছে, চিত্রনাট্য অনুসারে সন্ত্রাসবাদী হামলা থেকে শহরকে রক্ষা করার ভার পড়েছে মুম্বই অ্যান্টি টেরোরিজম টিমের দুঁদে অফিসার সূর্যবংশীর উপর। যে ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। এই কাজে খিলাড়ি কুমারকে সহায়তা করবেন তাঁর দুই সহকর্মী- সিংহম (Singham) এবং সিম্বা (Simmba)। কমপক্ষে ৩০ মিনিটের জন্য ছবিতে রয়েছেন অজয় ও রণবীর। ‘সূর্যবংশী’-তে মোট তিন জন পুলিশ অফিসারকে নিয়ে ছবির ক্লাইম্যাক্স চলবে, যা কি না ছবির সব চেয়ে বড় হাইলাইট।

এই ছবি দিয়ে প্রায় ১০ বছর পর রুপোলি পর্দায় ফের এক সঙ্গে জুটি বেঁধেছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। ‘সুর্যবংশী’তে অক্ষয়ের স্ত্রীর চরিত্রে রয়েছেন ক্যাটরিনা। শেষবার তিস মার খান (Tees Maar Khan) ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। নমস্তে লন্ডন (Namaste London), সিং ইজ কিং (Singh Is King), ওয়েলকাম (Welcome)-এর মতো সুপারহিট ছবিতে একসঙ্গে কাজ করেছেন আক্কি-ক্যাট জুটি। রোহিত শেট্টি পিকচার্স (Rohit Shetty Pictures), ধর্মা প্রোডাকশনস (Dharma Productions) এবং অক্ষয় কুমারের কেপ অফ গুড ফিল্মসের (Cape of Good Films) যৌথ প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি।

Published by:Swaralipi Dasgupta

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর