শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

সোনারগাঁও টেক্সটাইলের উৎপাদন পুনরায় শুরু হচ্ছে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩০৯ সময় দেখুন
সোনারগাঁও টেক্সটাইলের উৎপাদন পুনরায় শুরু হচ্ছে – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলের পরিচালনা পর্ষদ পুনরায় উৎপাদন শুরুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ মে থেকে কোম্পানিটি পুনরায় উৎপাদন শুরু করবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইতোমধ্যে কোম্পানিটির উৎপাদন সম্পর্তিক যাবতীয় কাজ শেষ হয়েছে। এর আগে কোম্পানিটি দুই দফায় কারখানা বন্ধের ঘোষণা দিয়েছিল।

প্রসঙ্গত, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৩৭ পয়সা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর