বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

সোনারগাঁও টেক্সটাইলের লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ সময় দেখুন
সোনারগাঁও টেক্সটাইলের লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২৬ ডিসেম্বর, ২০২২) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির সম্মানিত চেয়ারম্যান এ.কে.এম আজিজুর রহমান। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।

৩৬-তম বার্ষিক সাধারণ সভায় কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারগণ ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত থেকে ৩০-জুন ২০২২ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, নিরীক্ষকের প্রতিবেদন ও পরিচালকদের প্রতিবেদনসহ ১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান বিগত অর্থ-বছরের উপর আর্থিক ও ব্যবসায়িক কিছু বিষয় শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।

বার্ষিক সাধারণ সভায় অনন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- কোম্পানির সচিব আসাদুল্লাহ মাহমুদ এফসিএস, মাসুদা সুলতানা সিএফও, এফসিএস এবং স্বতন্ত্র পরিচালক মো: হালিম সহ আরো অনান্য পরিচালকগণ উপস্থিত ছিলেন।

এছাড়া বার্ষিক সাধারণ সভায় ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার হিসেবে উপস্থিত ছিলেন জেসমিন আক্তার, এফসিএস।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ২০১৯ সালে ৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হলো ২০১৭ সালে ২৪ টাকা ৯৪ পয়সা ২০১৮ সালে ২৮ টাকা ৫১ পয়সা, ২০১৯ সালে ২৯ টাকা ৪৪ পয়সা, ২০২০ সালে ২৪ টাকা ৪৩ পয়সা এবং ২০২১ সালে ১১ টাকা ০৮ পয়সা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর