নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ ১০ জুলাই দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকরে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পরযালোচনা করা হবে।
সভা থেকে প্রথমবারের মতো আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।






