বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ডেঙ্গুতে আরেকটি ‍মৃত্যুহীন দিন, আক্রান্ত ১৯৫ ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তালিকা আমিরাত সরকারকে দিল দূতাবাস Chess: Father quit Singapore job, pawned jewellery to fund chess dream: Olympiad-bound Savitha Shri’s story | Chess News Top Ent News, August 4: Aamir Khan’s Security Stepped Up; Bhumi Pednekar’s Ex-Teacher Slams Her Amid NEET Row | Bollywood News আগামী ২ দিন কড়া নিরাপত্তায় থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: উপাচার্য আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১৯

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাগরপুরের দুই প্রবাসী তরুণের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৮৪৭ সময় দেখুন
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাগরপুরের দুই প্রবাসী তরুণের মৃত্যু

গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধি : সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাগরপুর উপজেলার বাসিন্দা দুইজন প্রবাসী তরুণের মৃত্যু হয়েছে। তাদের নাম যথাক্রমে মো. ফারদিন খান (২৩), তিনি সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মো. বাবুল খান এর ছেলে এবং মো. রাশেদ (৩২), তিনি মামুদনগর ইউনিয়নের মো. তারা মিয়া’র ছেলে। মরহুমদের পরিবারে চলছে শোকের মাতম।

উল্লেখ্য, সৌদি আরবের রিয়াদের ওয়াদি আল দাওয়াছির এলাকায় ১১ নভেম্বর স্থানীয় সময় আনুমানিক ভোর সাড়ে ৬ টায় কাজে যাওয়ার সময় গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তারা। বর্তমানে তাদের মরদেহ ওয়াদি দাওয়াছির জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহ বাংলাদেশে নিজ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

এদিকে, সলিমাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু ও মামুদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জজ কামাল উল্লেখিত প্রবাসীদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom