বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

স্কয়ার ফার্মার কারখানায় অগ্নিকান্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৮৪ সময় দেখুন
স্কয়ার ফার্মার কারখানায় অগ্নিকান্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি


ডিএমপি নিউজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

সোমবার (২৩ মে) কোম্পানিটির কালিয়াকৈর উপজেলার কাঁঠালিয়া এলাকার স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় নতুন ভবনের লার্জ ভলিউম প্যারেন্টাল  ইউনিটে দুপুর  ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে কোম্পানিটির কারখানায় লার্জ ভলিউম প্যারেন্টাল প্লান্ট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকান্ডের ঘটনায় কোম্পানির ৫০টি উৎপাদিত পণ্যের ব্যাপক ক্ষতি হয়। কোম্পানিটি ধারণা করছে এতে কোম্পানির ৫০ কোটি টাকার রাজস্ব কমবে এবং ৮ কোটি টাকার মুনাফা কমবে।

কোম্পানিটি জানায়, কোম্পানির বিশেষজ্ঞ টিম, ফায়ার সার্ভিসের ইউনিট এবং বিমা কোম্পানির সার্ভেয়ারদের সমন্বয়ে আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করা হচ্ছে।

কোম্পানিটির এলভিপি প্লান্টটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি বিমা পলিসির আওতায় আছে। এই ক্ষয়ক্ষতি থেকে উৎপাদনে ফিরতে কোম্পানিটির ২/৩ বছর সময় লাগবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর