রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

স্পেনে রাষ্ট্রদূতের সাথে নোয়াখালী জেলা সমিতি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৪৭৬ সময় দেখুন
স্পেনে রাষ্ট্রদূতের সাথে নোয়াখালী জেলা সমিতি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কবির আল মাহমুদ, স্পেন :
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের সাথে নব গঠিত বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি স্পেনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৩ জুন) স্থানীয় সময় দুপুর ১২টায় মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের হলরুমে নব গঠিত বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নেতৃবৃন্দ রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল, প্রশাসনিক কর্মকর্তা (হিসাব) মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
নব গঠিত বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি স্পেনের সভাপতি জালাল আহমদ ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন শাকিলের নেতৃত্বে সংগঠনটির নতুন ঘোষিত কমিটির উপস্থিত সদস্যরা রাষ্ট্রদূতের সাথে পরিচিত হোন।
রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বৃহত্তর নোয়াখালী জেলা সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, প্রবাসী বাংলাদেশিরা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। প্রবাসীদের পাঠানো বিপুল পরিমাণ রেমিটেন্স দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখছে। স্পেনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার ক্ষেত্রেও নব গঠিত বৃহত্তর নোয়াখালী জেলা সমিতির ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এসময় নোয়াখালী জেলা সমিতি স্পেনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়েও আলোচনা করেন। বিশেষ করে দূতাবাসের মাধ্যমে পাসপোর্ট নিয়ে নানা জটিলতা এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাপ্তি সহজ করতে রাষ্ট্রদূতকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান সংগঠনের নেতৃবৃন্দ।

রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানে খুবই আন্তরিক এবং যৌক্তিক ও সম্ভবপর সমস্যা সমাধানে চেষ্টা করে যাবে। তিনি এ ব্যাপারে বৃহত্তর নোয়াখালী জেলা সমিতিসহ আঞ্চলিক সংগঠনগুলোর সহযোগিতাও প্রত্যাশা করেন।
সাক্ষাতকালীন সময় বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি স্পেনের সভাপতি, জালাল আহমদ ও সাধারণ সম্পাদক,বিল্লাল হোসেন শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, সহ সভাপতি আবুল কাশেম মুকুল, যুগ্ন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আলমগীর ইবনে মাহবুব প্রমূখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর