রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

স্বামীসহ সাবেক এমপি জান্নাত আরা হেনরি গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ সময় দেখুন


সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী লাবু তালুকদারকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বর্ষিজোড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকেও গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর