শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব দেশের সকল হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নেপালে সুড়ঙ্গ থেকে নয়দিন পর ২ জনকে জীবিত উদ্ধার Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা

স্যালভো কেমিক্যালের কর্ন স্ট্রাসের বাণিজ্যিক উৎপাদন শুরু – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩৯১ সময় দেখুন
স্যালভো কেমিক্যালের কর্ন স্ট্রাসের বাণিজ্যিক উৎপাদন শুরু – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভূক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের প্রগ্রেসিভ প্লান্টের কর্ন স্ট্রাসের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। কোম্পানিটি গতকাল ২৪ মে বিদ্যমান লিকুইড গ্লুকোজ ইউনিটের সাথে কর্ন স্ট্রাসের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি কর্ন স্ট্রাচ ইউনিটটি কারখানায় সফলভাবে স্থাপন সম্পন্ন করেছে।

প্রসঙ্গত, তৃতীয় প্রান্তিকে (জানয়ারি-মার্চ,২১) স্যালভো কেমিক্যাল শেয়ার প্রতি আয় করেছে ১২ পয়সা। আর বছরের ৯ মাসে (জুলাই,২০-মার্চ,২১) আয় করেছে ৪২ পয়সা।

ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৬৫ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১৫ কোটি ৯৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৫০ লাখ ২২ হাজার ৭৯৩ টি। এর মধ্যে ২২ দশমিক ৪১ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৩৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬৩ দশমিক ২৩ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর