২০-০২-২০২২ ইং রবিবার দুপুর ৩ঃ০০ ঘটিকার সময় শরীয়তপুর টু ঢাকা মহাসড়ক এ ডোমসার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি যাত্রী বাহি বাস এবং অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেল যাতে দুজন আরোহী ছিলো ও এক নসিমনের সংঘর্ষ হয়
সেই সংঘর্ষে নিহত হন একজন এবং আহত হন দুজন যাদের অবস্থা খুবই আশংকা জনক
নিহত একজন হচ্ছেন নসিমন চালক মোফেজ হাওলাদার (৪৫),তার বাড়ি শরীয়তপুর সদর উপজেলা চিকন্দি ইউনিয়নে ,এবং মোটরসাইকেল আরোহী দুজনের অবস্থা খুবই আশংকা জনক একজনকে এম্বুলেন্স এ করে ঢাকা হাসপাতালে পাঠানো হয় অপরজন কে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বলে জানায় স্হানীয় এলাকাবাসী এবং বাস চালক ও যাত্রীদের কোনো ক্ষয় ক্ষতি হয়নি বলে জানা যায়
আবার মরার উপর যেন আরেক মরা,নসিমন চালক মোফেজ হাওলাদার এর সাথে ৩৫০০০ হাজার টাকা ছিলো বলে তার পরিবার সুত্রে জানা যায় কিন্তু তারা পরে ঘটনা স্থানে খুজতে আসলে তা পাওয়া যায়নি।