রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

সড়ক ভোগান্তির কষ্ট দেখতে দেখতে অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন: আতিকুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৮৭ সময় দেখুন
সড়ক ভোগান্তির কষ্ট দেখতে দেখতে অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন: আতিকুল


ডেস্ক রিপোর্ট::ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় মেট্রোরেলের নির্মাণকাজের কারণে মানুষের কষ্টের সীমা নেই। মেট্রোরেল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ করায় মানুষের ভোগান্তি বেড়েছে। এই এলাকায় সড়ক  ভোগান্তির কষ্ট দেখতে দেখতে অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন। এটা খুবই দুঃখজনক।

আজ মঙ্গলবার দুপুরে মিরপুরে মেট্রোরেল প্রকল্প এলাকায় জলাবদ্ধতার সার্বিক অবস্থা দেখতে এসে এসব কথা বলেন আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, সামনে যাতে এ ধরনের ভোগান্তি না হয়, সে জন্য এখন থেকে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করবে সিটি করপোরেশন।

মিরপুরবাসীর ভোগান্তির দায় মেট্রোরেল কর্তৃপক্ষকে নিতে হবে জানিয়ে মেয়র আতিকুল বলেন, যেকোনো নির্মাণকাজ করতে গেলে ভোগান্তি হবে। তবে রোকেয়া সরণি, কাজীপাড়া ও শেওড়াপাড়ায় যা হয়েছে, এর দায় মেট্রোরেল কর্তৃপক্ষকে নিতে হবে। তারা মানুষের ভোগান্তি কম করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় সাধারণ মানুষের কষ্ট বেড়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর