সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

১৬ মাস বয়সী মেয়েকে হত্যার অভিযোগে বাবার যাবজ্জীবন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১১০ সময় দেখুন


বগুড়া প্রতিনি‌ধি: বগুড়ায় ১৬ মাস বয়সী শিশু হুমায়রা খাতুনকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এই রায় দেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আরাফাত খাতুনে জান্নাত নীলা।

দণ্ডিত ব্যক্তির নাম জাকির হোসেন। তিনি বগুড়ার শেরপুর উপজেলার উচুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলী পোদ্দারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, জাকিরের আগের একটি মেয়ে সন্তান রয়েছে। পরে আরও একটি মেয়ে হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ২০২২ সালে ১৬ মাসের শিশু মেয়ে হুমায়রা খাতুনকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে গলা টিপে হত্যা করে পাশের এক ডোবার পানিতে ফেলে দেয়। পরে তার স্ত্রী রাবেয়া খাতুন মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কোন সদুত্তর দিতে পারেনি। প‌রে বাড়ির লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে সে মেয়ে হত্যার কথা স্বীকার করে।

এ ঘটনায় তার স্ত্রী রাবেয়া খাতুন বাদি হয়ে জাকিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত পিপি আরাফাত খাতুনে জান্নাত নীলা জানা, এই মামলায় শুনানির পর জাকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। রায়ের পর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর