বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা বিতরণ সিএমপি চকবাজার থানা ও একাধিক চৌকশ টিমের অভিযানে চাঁদা দাবির পর ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার প্রসংগে কাজের গতি ১০ গুণ বাড়াবে চ্যাটজিপিটির এই ট্রিকস! ‘বৈরী আবহাওয়ার কারণে অনুপস্থিত শিক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে পারবে’ দুস্থ ও অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ইরান পুনরায় আলোচনা শুরু না করলে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি ট্রাম্পের Lamine Yamal scripts European football history after France win with record no one has ever matched | Football News ‘জুলাই শহিদদের কাছে আমরা চিরঋণী’ Aamir Khan Faces Fatwa For Marrying Gauri Spratt, Alia Bhatt Joins Tumbbad 2 | Bollywood News Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee

[১] আমিরাতে বাংলাদেশি শিক্ষকের আন্তর্জাতিক সম্মাননা লাভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৩২১ সময় দেখুন
[১] আমিরাতে বাংলাদেশি শিক্ষকের আন্তর্জাতিক সম্মাননা লাভ


[১] আমিরাতে বাংলাদেশি শিক্ষকের আন্তর্জাতিক সম্মাননা লাভ

ওবায়দুল হক, আমিরাত: [২] সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রবাসী বাংলাদেশি শিক্ষক জিনাত রেজা খান সম্মানজনক এক্সেমপ্লারি রিসার্চ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

[৩] একাডেমিক নৈতিকতার প্রসারে অনন্য অবদান রাখা শিক্ষক কিংবা গবেষকদের প্রতিবছর এই সম্মাননা প্রদান করে থাকে বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন ইউরোপিয়ান নেটওয়ার্ক ফর একাডেমিক ইন্টেগ্রিটি। বিশ্বের খ্যাতনামা ৩৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এই সংগঠন পরিচালিত হয়।

[৪] জিনাত খান দুবাইয়ের ইউনিভার্সিটি অব ওলংগংয়ের সহকারী অধ্যাপক। সেখানে তিনি সাইবার নৈতিকতা ও তথ্যবিজ্ঞান বিষয়ে পড়ান। তিনি দুই যুগের বেশি সময় ধরে একাডেমিক নৈতিকতাবিষয়ক গবেষণা ও এর প্রসারের সঙ্গে জড়িত। সহজ করে বললে একাডেমিক ইন্টেগ্রিটি বা একাডেমিক নৈতিকতা হলো শিক্ষাক্ষেত্রে নৈতিকতার শিক্ষা। এটি শিক্ষাজীবনে একধরনের ভিত্তি হিসেবে কাজ করে, যা আমাদের নৈতিকতার চর্চা শেখায়। পড়াশোনা বা জ্ঞান অর্জনের সময় যেকোনো ধরনের অসদুপায় অবলম্বন করা থেকে নিরুৎসাহিত করে, যা একই সঙ্গে সমাজের জন্য একজন ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলে। সম্পাদনা: হ্যাপি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom