বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

[১] কোরিয়ায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর পাঁচ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৬৭ সময় দেখুন
[১] কোরিয়ায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর পাঁচ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন


[১] কোরিয়ায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর পাঁচ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

কূটনৈতিক প্রতিবেদক: [২] শুক্রবার সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গাংনামেরথিও গ্যালারিতে কোরিয়ান কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এই আলোকচিত্র প্রদর্শনীটির আয়োজন করা হয়।

[৩] দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম এবং কোরিয়া কালচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জে-মিন জং যৌথভাবে প্রদর্শনীটির উদ্বোধন করেন।

[৪] প্রদর্শনীতে বঙ্গবন্ধুর ওপর অন্যান্য প্রকাশনা প্রদর্শন এবং ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও সম্প্রচার করা হয়। এছাড়া, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শিত হয়। প্রদর্শনীটি ১৩ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

[৫] স্বাগত বক্তব্যে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেন, বাংলাদেশে ও আন্তর্জাতিক পরিমন্ডলে বঙ্গবন্ধু গণতন্ত্র, শান্তি এবং ধর্ম নিরপেক্ষতার এক মূর্তপ্রতীক ছিলেন। তিনি মানবতা, জনগণের ক্ষমতায়ন এবং আর্থ-সামাজিক মুক্তির অগ্রদূত ছিলেন। যা প্রদর্শনীতে আলোক চিত্র গুলোতেও প্রতিফলিত হয়েছে।

[৬] এই প্রদর্শনী দক্ষিণ কোরিয়ার বন্ধু প্রতিম জনগণকে বঙ্গবন্ধু এবং তাঁর রূপকল্প, আদর্শ ও পরম্পরা সম্পর্কে জানতে অনু প্রাণিত করবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।

[৭] কোরিয়া কালচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জে-মিন জং বলেন, বঙ্গবন্ধু তাঁর দেশ ও জনগণের গণতন্ত্র, শান্তি ও মানবাধিকার নিশ্চিত করবার জন্য নপীড়কদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তাঁর অসামান্য অবদান ছাড়া বাংলাদেশের পক্ষে স্বাধীনতা অর্জন করা সম্ভব হতো না।

[৮] বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার ইতিহাস ও সাংস্কৃতিক সাদৃশ্য তুলে ধরে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়েছে।

[৯] অনুষ্ঠানে কোরিয়ার সুশীল সমাজর, গণ-মাধ্যম কর্মী এবং প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন। আগত অতিথিদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’র কোরিয়ান সংস্করণ উপহার দেওয়া হয় এবং বাংলাদেশী খাবারে আপ্যায়ন করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর