বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা বিতরণ সিএমপি চকবাজার থানা ও একাধিক চৌকশ টিমের অভিযানে চাঁদা দাবির পর ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার প্রসংগে কাজের গতি ১০ গুণ বাড়াবে চ্যাটজিপিটির এই ট্রিকস! ‘বৈরী আবহাওয়ার কারণে অনুপস্থিত শিক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে পারবে’ দুস্থ ও অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ইরান পুনরায় আলোচনা শুরু না করলে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি ট্রাম্পের Lamine Yamal scripts European football history after France win with record no one has ever matched | Football News ‘জুলাই শহিদদের কাছে আমরা চিরঋণী’ Aamir Khan Faces Fatwa For Marrying Gauri Spratt, Alia Bhatt Joins Tumbbad 2 | Bollywood News Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee

[১] প্রবীণ বেতার ব্যক্তিত্ব কাফি খান মারা গেছেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩১৭ সময় দেখুন
[১] প্রবীণ বেতার ব্যক্তিত্ব কাফি খান মারা গেছেন


[১] প্রবীণ বেতার ব্যক্তিত্ব কাফি খান মারা গেছেন

সালেহ্ বিপ্লব:  [২] ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের এক সময়কার তুমুল জনপ্রিয় সংবাদ পাঠক এবং সাংবাদিক, নাট্য ও চলচ্চিত্র শিল্পী কাফি খান বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৯৩ বছর। তিনি প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন।

[৩] ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে জানায়, কাফি খান ১৯৬৬ সালে ভয়েস অফ আমেরিকায় যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে তিনি ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশে ফিরেন।

[৪] ১৯৮৩ সালে তিনি দ্বিতীয় বার ভয়েস অফ আমেরিকায় যোগ দেন। ১৯৯৪ সালে তিনি অবসর গ্রহণ করেন। ১৯৯৯ সাল থেকে তিনি বেশ কিছু দিন খন্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে ভয়েস অফ আমেরিকায় যুক্ত ছিলেন। ষাটের দশকে ঢাকায় তিনি USIA ( তদনীন্তন USIS)’এ ও কাজ করেছেন। সত্তরের দশকের শেষ থেকে আশির দশকের প্রথম দিক পর্যন্ত তিনি বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

[৫] কাফি খান বেতার ব্যক্তিত্ব ও বাচিক শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছেন বাঙালি শ্রোতাদের কাছে।

[৬] কাফি খানের জন্ম ১৯২৮ সালে  ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা জেলার বারাসাতের কাজীপাড়া গ্রামে। গ্রামের স্কুলে প্রাইমারি ও সেকেন্ডারি পড়াশোনা করেছেন। বারাসত গভর্নমেন্ট হাইস্কুল থেকে পাস করেন ম্যাট্রিক। তারপর কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাস করে বিকম-এ ভর্তি হন। ১৯৪৭ সালে দেশবিভাগের কিছু আগে তিনি ঢাকায় চলে আসেন বড় ভাইয়ের সঙ্গে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom