বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

২০২১-২২ অর্থবছরে বার্জার পেইন্টসের মুনাফা হয়েছে ২৯১ কোটি টাকা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৯৬ সময় দেখুন
২০২১-২২ অর্থবছরে বার্জার পেইন্টসের মুনাফা হয়েছে ২৯১ কোটি টাকা – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : দেশীয় কোম্পানিগুলো ব্যবসায় সম্প্রসারনের নামে নিয়মিত বোনাস শেয়ার প্রদানের মাধ্যমে মুনাফা কোম্পানিতে রেখে দেয়। তারপরেও মুনাফা বাড়ে না। অথচ বহূজাতিক কোম্পানিগুলো শত শত টাকা নগদ লভ্যাংশ দেওয়ার পরেও নিয়মিত মুনাফা বাড়ে। এমনকি নামমাত্র মূলধন নিয়েও দেশীয় শত শত কোটি টাকার কোম্পানির থেকে বেশি মুনাফা করে।

ঠিক এমনই ব্যবসা করে আসছে বার্জার পেইন্টস বাংলাদেশ। কোম্পানিটির ২০১৮ সালে ১০০ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার পরেও বিগত ৬ বছরের ইতিহাসে ২৫০ শতাংশের নিচে লভ্যাংশ দেওয়ার রেকর্ড নাই। যেখানে দেশীয় কোম্পানিগুলোর জন্য ১০ শতাংশ লভ্যাংশ দেওয়া দূরহ হয়ে উঠে।

বার্জার পেইন্টসের ২০২১-২২ অর্থবছরে ৪৬ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার ৮০০ টাকার পরিশোধিত মূলধন দিয়ে শেয়ারপ্রতি ৬২.৬৮ টাকা হিসেবে নিট ২৯০ কোটি ৭০ লাখ টাকার নিট মুনাফা হয়েছে।

এই মুনাফার বিপরীতে কোম্পানিটির পর্ষদ অন্তর্বর্তী ৩০০ শতাংশসহ মোট ৪০০ শতাংশ হারে ১৮৫ কোটি ৫১ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা পুঁজিবাজারের হাজার কোটি টাকার অনেক ব্যাংকের পক্ষেও সম্ভব হয় না।

এর আগের বছর বার্জার পেইন্টস থেকে ৩৭৫ শতাংশ হারে ১৭৩ কোটি ৯২ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল। ওই বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ২৬৯ কোটি ১৫ লাখ টাকার।

আগের অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে আয় এবং লভ্যাংশে কোম্পানিটির উন্নতির পরেও শেয়ার দর কমেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর