শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

২২ ফেব্রুয়ারি থেকে ঢাবিতে ফের সশরীরে ক্লাস-পরীক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৪ সময় দেখুন
২২ ফেব্রুয়ারি থেকে ঢাবিতে ফের সশরীরে ক্লাস-পরীক্ষা


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: আবারও অফলাইন ক্লাসে ফিরতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ১ম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণী কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণী কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে পুনরায় শুরু হবে। এছাড়াও একইভাবে পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে।

এর আগে সরকারি সিদ্ধান্ত অনুসরণ করে গত ২১ জানুয়ারি থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে আবাসিক হলগুলো খোল রাখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেশনজটের ঝুঁকি এড়াতে অনলাইনে ক্লাস চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো।

তবে অন্যান্য বর্ষের ক্লাস কবে শুরু হবে—এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।

এই প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য বর্ষের সশরীরে ক্লাসের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সারাবাংলা/আরআইআর/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর