শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

২ ডোজ ভ্যাকসিন নেওয়াদের জন্য স্কুল ও কলেজ খুলছে ২২ ফেব্রুয়ারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৮ সময় দেখুন
২ ডোজ ভ্যাকসিন নেওয়াদের জন্য স্কুল ও কলেজ খুলছে ২২ ফেব্রুয়ারি


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ১২ বছরের বেশি বয়সী যেসব শিক্ষার্থী করোনাভাইরাসের দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে, তাদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি। তবে যেসব শিক্ষার্থী এখনো ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে পারেনি, তাদের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেওয়ার আগ পর্যন্ত অনলাইনে ক্লাস করতে হবে। একইসঙ্গে ভ্যাকসিন নেওয়া না থাকায় এবং সংক্রমণের হার এখনো যথেষ্ট পরিমাণে কমে না আসায় প্রাথমিক বিদ্যালয় এখনই খুলছে না।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার পর শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় এবং কলেজগুলো খুলে দেওয়া হবে। যেসব শিক্ষার্থী ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছে, তারা সশরীরে উপস্থিত হয়ে ক্লাস করতে পারবে। এর বাইরে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে ক্লাস শুরু করতে পারবে। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো এখনই খুলছে না। ১০ দিন থেকে দুই সপ্তাহ পর এই বিদ্যালয়গুলো খুলে দেওয়া হতে পারে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমাদের ১২ বছরের বেশি বয়সী ১ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ২২২ জন শিক্ষার্থীকে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ দিয়েছি। এর মধ্যে ৩৪ লাখ ৪০ হাজার ৪৪৮ জনকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিনও দেওয়া হয়েছে। আমরা আশা করছি, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে বাকিদের অধিকাংশকেই দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া শেষ হবে।

তিনি বলেন, ২১ ফেব্রুয়ারির পর খুব কমসংখ্যক শিক্ষার্থীরই দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেওয়া বাকি থাকবে। যারা প্রথম ডোজ অনেক দেরিতে নিয়েছে, তেমন কিছু শিক্ষার্থী হয়তো বাকি থাকবে। এছাড়া বেশিরভাগ শিক্ষার্থীরই দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রয়োগ ২১ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। তাই ২২ তারিখ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, যাদের দুই ডোজ ভ্যাকসিন নেওয়া শেষ হবে, তারা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস করতে পারবে। তবে যাদের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়া বাকি থাকবে, তারা দ্বিতীয় ডোজ নেওয়ার আগ পর্যন্ত বাড়িতে থেকে অনলাইনে বা টেলিভিশনে ক্লাস করবে।

বিশ্ববিদ্যালয়ের কথা তুলে ধরে দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে সময়সূচি নির্ধারণ করে নিতে পারবে। তবে তারাও ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করতে পারবে। সব ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর