রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলেন যারা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৩৪ সময় দেখুন
৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলেন যারা


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এই উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী।

বুধবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে এই ফলঘোষণা হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (http://bpsc.gov.bd/) এরই মধ্যে ফলপ্রকাশ করা হয়েছে। এছাড়া টেলিটক ওয়েবসাইটেও (bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হয়েছে ফলাফল।

বিপিএসসি জানিয়েছে, এসএমএসের মাধ্যমে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এর জন্য PSC<Space>44<Space>Registration Number লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে রেজিস্ট্রেশন নম্বরসহ Qualified অথবা Not Qualified হিসেবে ফলাফল পাওয়া যাবে।

কর্ম কমিশন জানিয়েছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী অক্টোবর মাসে নেওয়া হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা দেখুন এখানে—

এর আগে, গত বছরের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়। শুরুতে ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে ২ মার্চ করা হয়।

পরে এ বছরের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারও সারাদেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে এবারের বিসিএসের কেন্দ্র ছিল।

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর