বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

৫ দিনে আক্রান্ত ৩৩৭৭, মৃত্যু ১৬ জনের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ সময় দেখুন



সিনিয়র করেসপন্ডেন্ট

১৯ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৯

ঢাকা: রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত পাঁচ দিনে দেশে তিন হাজার ৩৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৬ জন।

এদিকে, বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে থেকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে আরও ৮৮৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চলতি বছর এটিই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের পরিসংখ্যান।

এ নিয়ে দেশে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯৬৬ জন। এর মধ্যে ১৯ হাজার ১৩৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১২২ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৩৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮৭ জনের মাঝে পুরুষ ৬৭ দশমিক ৯ শতাংশ ও নারী ৩২ দশমিক ১ শতাংশ। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৬২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ১৪৩ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৯ জন, খুলনা বিভাগে ৯৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ৩৯ জন, বরিশাল বিভাগে ৪৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় কোনো রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯৬৬ জন। এর মধ্যে ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৫ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১২২ জন। এর মাঝে ৫৪ দশমিক ১ শতাংশ নারী ও ৪৫ দশমিক ৯ শতাংশ পুরুষ।

সারাবাংলা/এসবি/পিটিএম


টপ নিউজ
ডেঙ্গু
মৃত্যু





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom