বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

৮৮ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ১৮৭ সময় দেখুন
৮৮ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৮৮তম বারের মতো পিছিয়েছে। আগামী ৭ জুন এ মামলার প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। আগামী ৭ জুনের মধ্যে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্র্যাব) তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

মঙ্গলবার (২৬ এপ্রিল) র‍্যাব প্রতিবেদন দাখিল না করায় নতুন এ দিন ধার্য করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক জালাল উদ্দিন।

আদালতের নথি বলছে, এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত ৮৮ বার সময় বাড়িয়ে দিয়েছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে মামলাটির তদন্ত করেন শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তা। পরে তদন্তভার পড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর। দুই মাস পর হাইকোর্টের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় র‌্যাবকে। সেই মোতাবেক মামলাটি তদন্তের দায়িত্ব এখনও র‌্যাবের কাছে ন্যাস্ত রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর