শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

করোনায় আরও ২৪১ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৩৫ সময় দেখুন
করোনায় আরও ২৪১ জনের মৃত্যু


ইউনাইটেড নিউজ ডেস্ক :: দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৬৩৮ জনে।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১৩ হাজার ৮১৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে।

বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪১ জনের মধ্যে পুরুষ ১২৫ ও নারী ১১৬ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৩৭ জন, বাড়িতে ১৮ জন এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

একই সময়ে করোনায় মৃত ২৪১ জনের মধ্যে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৯৩ জন, চট্টগ্রাম ৬৮ জন, রাজশাহী ১২ জন, খুলনায় ৩৬ জন, বরিশালে ৫ জন, সিলেট বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ জনের মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৭০৫টি ল্যাবরেটরিতে ৫১ হাজার ৯০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৪৯ হাজার ৫১৪ জনের নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৯ লাখ ৪৮ হাজার ৬৮৩টি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৪৮ শতাংশ।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন ১৬ হাজার ১১২ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭ দশমিক ১২ শতাংশ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর