শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন 18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িতে গেলেন জামায়াত আমির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৯২ সময় দেখুন
উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িতে গেলেন জামায়াত আমির


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর উত্তরা আবাসিক ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে অবস্থিত ওই বাড়ীতে যান।

জামায়াত আমির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন এবং হতাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্যধারণের তৌফিক কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। পাশাপাশি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য দোয়া করেন।

ডা. শফিকুর রহমান সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। ঘটনাস্থল পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ আশরাফুল ইসলাম এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আদিব।

উল্লেখ্য, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে সংঘটিত এ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ৬ জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom