খায়রুল খন্দকার টাঙ্গাইল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ হাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- এডভোকেট আব্দুস সালাম পিন্টুর কন্যা ডাক্তার সাফওয়াত বিনতে সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলু, সহ-সভাপতি হাবিবুর রহমান তরফদার ভূট্টো, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট আবু তালেব মিয়া, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান সরকার, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হালিম প্রামাণিক, মোঃ তসলিমুল ইসলাম রিপন, সহ-সভাপতি খাইরুল ইসলাম মাস্টার, বিএনপি নেতা আলমগীর হোসেন মন্ডল, যুগ্ম সম্পাদক শিবলী সাদিক, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রবি,
সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল প্রামাণিক, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান ঠান্ডু, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব রুবেল মন্ডল, ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল সহ ইউনিয়ন বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমপি প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন- আমি জেলে যাওয়ার আগে এই এলাকায় বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় সবার আগে আমি এগিয়ে এসে সাহায্য সহযোগিতা করেছি। ১৯৯১ সালের নির্বাচনের পর এই এলাকা আমি যে উন্নয়নমূলক কাজ করেছিলাম তারপর আর কোন কাজ চোখে পড়ে না।তিনি আরো বলেন- আমি তো মরেই গিয়েছিলাম। আর দুই তিন মাস পরেই আমাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হতো। আপনাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে বেঁচে আছি।