সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

বহুল প্রতিক্ষিত বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বহুতল ভবনের উদ্বোধন ৩ মার্চ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৮ সময় দেখুন
বহুল প্রতিক্ষিত বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বহুতল ভবনের উদ্বোধন ৩ মার্চ – Corporate Sangbad


বরিশাল প্রতিনিধি : দীর্ঘ সাত বছর পর আগামী ৩ মার্চ উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বহুতল নতুন ভবন। ওইদিন প্রধানঅতিথি হিসেবে আইনমন্ত্রী মোঃ আনিসুল হক ভার্চুয়াল পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির তরিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বরিশাল গণপূর্ত বিভাগ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১২ জানুয়ারি ১০ তলা বিশিষ্ট চীফ জুডিসিয়াল ভবন নির্মাণের কাজ শুরু হয়। ওইদিন আইনমন্ত্রী মোঃ আনিসুল হক আনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এর আগে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর ভবন নির্মাণ কাজের অনুমোদন দেয়া হয়। ৪৯ কোটি ১৭ লাখ টাকা আরডিপিপি মূল্য নির্মাণ ব্যয় ধরা হয়। ৩০ মাসের মধ্যে কাজটি শেষ করার নির্দেশ থাকলেও নানা কারণে ২০১৯ সালের মাঝামাঝি এসে নির্মাণ কাজ শেষ হয়। এরপর করোনা মহামারীর কারণে ভবনের উদ্বোধন নিয়ে জটিলতা দেখা দেয়। ফলে দীর্ঘ তিন বছর পর আগামী ৩ মার্চ উদ্বোধন হচ্ছে বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন।

সূত্রে আরও জানা গেছে, ভবনটি চালু হলে আদালতের এজলাসসহ বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব হবে। ভবনের অভাবে জেলা প্রসাশন ভবনে যে এজলাস রয়েছে তা সব আদালত চত্বরে নিয়ে আসা হবে। আইনজীবী ও বিচারপ্রার্থীরা আদালত চত্বরের মধ্যে থেকেই সব কাজ সম্পন্ন করতে পারবেন। বিচার কাজের জন্য তাদের ছোটাছুটির কষ্টও লাঘব হবে।

জানা গেছে, ১২ তলা ফাউন্ডেশনের ১০ তলা বিশিষ্ট এই ভবনের প্রথম ফ্লোরের আয়তন ১৩ হাজার ৯১২ বর্গ ফুট ও পরের আটটি ফ্লোর (দ্বিতীয় তলা থেকে ১০তলা পর্যন্ত) ১২ হাজার ১৫৩ স্কয়ার ফিট করা হয়েছে। ভবনে বিচারক ও বিচারপ্রার্থীদের জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। ১০ তলা এ ভবনে ১৩টি এজলাস থাকবে। পাশাপাশি বিচারকদের খাসকামড়া, শিক্ষানবীস বিচারকদের জন্য আলাদা কক্ষ, কনফারেন্স রুম, নামাজের কক্ষ, ক্যাফেটিরিয়া, গাড়ি পাকিং এর ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও এজলাস থেকে একটু দুরে রাখা হয়েছে বিচারপ্রার্থীদের জন্য বসার জায়গা। বিচার প্রার্থীদের সাথে আসা ছোট শিশুদের খাওয়ানো এবং রাখার জন্য সু-ব্যবস্থা করা হয়েছে। একইসাথে ভবনে ওঠা নামার জন্য রয়েছে এক হাজার কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন তিনটি অত্যাধুনিক লিফট। যারমধ্যে একটি বিচারকদের জন্য ও অপর দুইটি আদালতের অন্যান্য কর্মচারী ও বিচারপ্রার্থীদের জন্য থাকবে।

বরিশাল গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইউসুফ জানান, নির্মাণ কাজ শেষ হয়েছে অনেক আগেই। করোনার কারণে উদ্বোধন নিয়ে একটু জটিলতা ছিল। তবে আগামী ৩ মার্চ ভবনটি উদ্বোধনের সম্ভ্রাব্য তারিখ নির্ধারন করা হয়েছে।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন জানান, আগামী ৩ মার্চ আইনমন্ত্রী মোঃ আনিসুল হক বরিশালবাসীর বহুল কাঙ্খিত জুডিশিয়াল ভবনের উদ্বোধন করবেন। এরমধ্য দিয়ে বিচার কার্য আরেক ধাপ এগিয়ে যাবে।

আরও পড়ুন:

টিকা নিতে গিয়ে ভীড়ে ভবনের রেলিং ভেঙে আহত ৮

বরিশালে মাদকাসক্ত না হয়েও নিরাময় কেন্দ্রে বৃদ্ধ

বরিশালের প্রতিটি টিকা কেন্দ্রে উপচে পড়া ভীড়





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর