রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

Ankita Lokhande, Rhea Chakraborty to Join Salman Khan Hosted Show?– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৪৭২ সময় দেখুন
Ankita Lokhande, Rhea Chakraborty to Join Salman Khan Hosted Show?– News18 Bangla


#মুম্বই: সকলেই জানেন তাঁদের আদায়-কাঁচকলায় সম্পর্ক । কারণটাও সকলেরই জানা । প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)-এর একজন ছিলেন প্রাক্তন আর একজন বর্তমান । ফলে খুব স্বাভাবিক ভাবেই একে অপরকে এড়িয়েই চলছেন অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) আর রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। কিন্তু গত একবছর হল সুশান্ত আর নেই । সেই শোক ভুলতেই কি দুই প্রেমিকা এক বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলেন? নাহ, বিষয়টা একেবারেই তেমন নয় । খোলসা করা যাক ।

আসলে দুই নায়িকাই ডাক পেয়েছেন বিগ বস (Bigg Boss)-এর পরবর্তী সিজনে অংশগ্রহণ করার জন্য । বিগ বস সিজন ১৫ (Bigg Boss-15)-র সম্ভাব্য প্রতিযোগির তালিকায় নাম রয়েছে অঙ্কিতা ও রিয়ার । গত এক বছর ধরে দু’জনেই ছিলেন অলোচনার কেন্দ্রবিন্দুতে । রিয়ার নামে অভিযোগ উঠেছিল, সুশান্তের মৃত্যুতে তাঁর হাত রয়েছে । শেষে মাদক মামলায় কিছুদিন জেলও খাটতে হয়েছে তাঁকে । এরপর জামিনে মুক্ত হন তিনি । অন্যদিকে, সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা নেটিজেনদের সহানুভূতি আদায় করে নিয়েছিলেন । ‘পবিত্র রিস্তা’র সময় থেকে টানা সাত বছর সুশান্তের সঙ্গে সম্পর্কে ছিলেন অঙ্কিতা ।

সূত্রের খবর, অঙ্কিতা, রিয়া ছাড়া এই সিজনে দেখা যেতে পারে নেহা মারদা, জেনিফার উইনগেট, নাগিন খ্যাত আদা খান, দিশা পারমার (রাহুল বৈদ্যর গার্লফ্রেন্ড), দিশা ভাকানি, সুরভি চন্দা, তেজস্বী প্রকাশ ও ইন্ডিয়ান আইডল-১ এর বিজয়ী অভিজিৎ সাওয়ান্তকে। তবে সুশান্তের দুই বান্ধবী এক ছাদের তলায় আসবেন কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করছে তাঁদের সিদ্ধান্তের উপর । তবে দুই বিতর্কিত নায়িকা বিগ বস-এ এন্ট্রি নিলে টিআরপি যে চড়চড়িয়ে বাড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না ।

বিগ বস-এর গত সিজনে বিজেতি হয়েছিলেন রুবিনা দিলায়েক । ছিলেন রাহুল বৈদ্য, রাখি সাওয়ান্ত প্রমুখ ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর