রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

Assets of Ahmed Patel’s son-in-law Dino Morea, Sanjay Khan, and DJ Aqeel seized in fraud cause| ব্যাঙ্ক দুর্নীতির অভিযোগ, বাজেয়াপ্ত হল ডিনো মোরিয়ার কোটি টাকার সম্পত্তি!– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪২৬ সময় দেখুন
Assets of Ahmed Patel’s son-in-law Dino Morea, Sanjay Khan, and DJ Aqeel seized in fraud cause| ব্যাঙ্ক দুর্নীতির অভিযোগ, বাজেয়াপ্ত হল ডিনো মোরিয়ার কোটি টাকার সম্পত্তি!– News18 Bangla


#মুম্বই : সাড়ে ১৪ হাজার কোটি ব্যাঙ্ক দুর্নীতিকাণ্ডে (Fraud Case) অভিনেতা ডিনো মোরিয়ার (Dino Morea ) কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। একইসঙ্গে অভিনেতা সঞ্জয় খান (Sanjay Khan) এবং তাঁর জামাই ডিজে আকিলের (DJ Aqeel) সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের জামাই অভিনেতা ডিনো মোরিয়া।

চারজনের মোট ৮.৭৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডির তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইডির বক্তব্য, এই লেনদেন অপরাধমূলক। ডিনোর থেকে ১.৪ কোটি, আকিলের থেকে ১.৯৮ কোটি এবং ইরফান সিদ্দিকির থেকে ২.৪১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী এই সংস্থা। গুজরাটের সন্দেসারা গ্রুপ এবং তাদের অধীনস্থ ওষুধ প্রস্তুতকারী সংস্থা স্টারলিং বায়োটেক লিমিটেডের বিরুদ্ধে সাড়ে ১৪ হাজার কোটি টাকার ব্যাঙ্ক দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদও করেছে ইডি। ডোনো মোরিয়া এবং আহমেদ প্যাটেলের জামাই ইরফান সিদ্দিকি ওই সংস্থার কাছ থেকে টাকা নিয়েছিলেন। যা নিয়ে এর আগে এই মামলায় অভিনেতা সঞ্জয় খানের জামাই ডিজে আকিল ওরফে আকিল আলিকেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

বলিউড ও মডেলিং জগতের পরিচিত মুখ ডিনো বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। বিপাশা বসুর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জোর চর্চা ছিল। এই মুহূর্তে মুম্বইয়ের বেশকিছু ব্যবসা চালান ডিনো। পিএনবি দুর্নীতিকাণ্ডে হিরে ব্যবসায়ী নীরব মোদির বিরুদ্ধে ১৩ হাজার ৭০০ কোটির জালিয়াতির অভিযোগ রয়েছে। কিন্তু সেই দুর্নীতিকেও ছাপিয়ে গিয়েছে সন্দেসারা গ্রুপ এবং তাদের অধীনস্থ ওষুধ প্রস্তুকারী সংস্থা স্টারলিং বায়োটেক।

Published by:Sanjukta Sarkar

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর