সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

Asus ROG Phone 6 সামনে পাত্তা পাবে না iPhone-ও! দামেও লাভ, কাজেও লাভ!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২৩১ সময় দেখুন
Asus ROG Phone 6 সামনে পাত্তা পাবে না iPhone-ও! দামেও লাভ, কাজেও লাভ!


#নয়াদিল্লি: তাইওয়ানের কোম্পানি Asus, যারা সাধারণত কম্পিউটার তৈরি করে থাকে, তারাই লঞ্চ করতে চলেছে লেটেস্ট গেমিং স্মার্টফোন। ভারতে তারা লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Asus ROG Phone 6 এবং Asus ROG Phone 6 Pro। এই দুটি ফোনে গেমারদের জন্য থাকতে চলেছে বিভিন্ন ধরনের নতুন টেকনোলজি। জানা গিয়েছে যে Asus ROG Phone 6 এ রয়েছে নতুন উন্নত প্রসেসর এবং আধুনিক মানের ডিজাইন। Asus ROG Phone 6-এর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলের দাম ভারতে হতে পারে ৭১,৯৯৯ টাকা। এছাড়াও Asus ROG Phone 6 Pro-এর ১৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের দাম ভারতে হতে পারে ৮৯,৯৯৯ টাকা। Asus ROG Phone 6 পাওয়া যাবে দুটি কালার অপশনে। সেই দুটি কালার হল ফ্যান্টম ব্ল্যাক এবং স্টর্ম হোয়াইট। এক নজরে দেখে নেওয়া যাক Asus ROG Phone 6 এর ফিচার।

Asus ROG Phone 6 এবং Asus ROG Phone 6 Pro-এর ফিচার –

Asus ROG Phone 6 এবং Asus ROG Phone 6 Pro-এ অনেকটা একই ধরনের ফিচার রয়েছে। দুটি ফোনেই রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস কাস্টম স্যামসং অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও দুটি ফোনেই রয়েছে ১৬৫ এইচজেড রিফ্রেশ রেট এবং ৭২০ এইচজেড টাচ স্যাম্পলিং রেট। দুটি ফোনের ডিসপ্লেতে রয়েছে ১,২০০ নিটসের পিক ব্রাইটনেস। এছাড়াও Asus ROG Phone 6 এবং Asus ROG Phone 6 Pro তে রয়েছে ২.৫ডি কার্ভড গ্লাস যা করনিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন যুক্ত। এছাড়াও Asus ROG Phone 6 Pro তে রয়েছে সেকেন্ডারি পিমোলেড ডিসপ্লে।

আরও পড়ুন: ৪০ পেরিয়েও উষ্ণতায় ভরা রাইমা সেন! কবে করছেন বিয়ে? কী বলছেন তিনি? জানুন

Asus ROG Phone 6 এবং Asus ROG Phone 6 Pro দুটি ফোনেই রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট যা অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ যুক্ত। এছাড়াও Asus ROG Phone 6 এবং Asus ROG Phone 6 Pro তে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি যা ৬৫ ডাব্লু ফাস্ট চার্জ যুক্ত। Asus ROG Phone 6 এবং Asus ROG Phone 6 Pro তে রয়েছে একই ক্যামেরা সেটআপ। দুটি ফোনেই রয়েছে প্রাইমারি ৫০ মেগাপিক্সেলের সোনি আইএমএক্স৭৬৬ মেন সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এছাড়াও দুটি ফোনের সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।

Published by:Piya Banerjee

First published:

Tags: Asus Rog Phone 6, Asus ROG Phone 6 Pro



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর