রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

Dabboo Ratnani reveals Rakesh’s phone call– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩৬৭ সময় দেখুন
Dabboo Ratnani reveals Rakesh’s phone call– News18 Bangla


#মুম্বই: বলিউডের সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রত্নানির (Dabboo Ratnani) ক্যামেরায় লেন্সবন্দি হননি এমন তারকা খুব কমই আছেন। তাঁর করা একটা ফ্রেমে ভাগ্য বদলেছে বহু তারকার। সেই ক্যামেরা রিল থেকে বেরিয়ে পড়েছে অজানা কাহিনি। ডাব্বু ২০২১ সালের ক্যালেন্ডার ফটোশুটের ছবি এখনও প্রকাশ করেননি। তিনি এই বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন। এই বছর ডাব্বুর ক্যামেরায় ফ্রেম বন্দি হচ্ছেন আলিয়া ভাট (Alia Bhatt), বিজয় দেবরাকোন্ডা (Vijay Deverakonda), সানি লিওন (Sunny Leone), কিয়ারা আদবানি (Kiara Advani), সইফ আলি খান (Saif Ali Khan); আরও নাম পরে জানা যাবে বলে খবর।

একটি সাক্ষাৎকারে ডাব্বু রত্নানি বলেছেন, হৃতিক রোশন (Hrithik Roshan) বলিউডে আত্মপ্রকাশ করার আগে ডাব্বুর কাছে তাঁর প্রথম পোর্টফোলিও বানান। সেই পোর্টফোলিও দেখে অনুপ্রাণিত হন হৃতিক রোশন-এর বাবা রাকেশ রোশন (Rakesh Roshan)। এর পরেই রাকেশ রোশন সিদ্ধান্ত নেন তার ছেলেকে অভিনেতা হিসেবে বলিউডে নিয়ে আসবেন।

ডাব্বু SpotboyE-কে বলেন, “শুটের সময় আমি সকলের সঙ্গে একই ব্যবহার করি, তাঁরা প্রত্যেকেই তৈরি থাকেন নিজেদের মতো করে, শুটের সময় সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি কী ভাবে রিঅ্যাক্ট করছেন, তবে আমি সকলের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কই রাখি, তা সে যত বড় সেলিব্রিটিই হোক”। ডাব্বু আরও বলেন, “কহো না পেয়ার হ্যায় তৈরির আগে হৃতিকের পোর্টফোলিও আমি শুট করেছি, সেই কারণের হৃতিক তাঁর প্রথম ছবি পেয়েছিলেন। আসলে হৃতিকের বাবা আমাকে ফোন করে বলেছিলেন, যে তিনি তাঁর ছেলের সঙ্গে একটি ছবি বানাতে চাইছেন, তাই আমাকে বলেন তাঁর ছেলের কতগুলি ভালো ছবি তুলে দিতে। আমি সেটাই করেছিলাম। এখনও আমি অন্যান্যদের জন্য ভালো কাজটাই করে চলেছি। আমি দাবি করে বলতে পারি, কোনও সেলেব আমার কাছ থেকে নিরাশ হননি”।

২০০০ সালে মুক্তি পেয়েছিল কহো না পেয়ার হ্যায় ছবি। গত বছর ছবিটির ২০ বছর অতিক্রম করেছে। Hindustan Times-এর সঙ্গে হৃতিক এক সাক্ষাৎকারে বলেন, “সত্যিই কি ২০ বছর হয়ে গেল? মনে হচ্ছে যেন আমি কয়েক সপ্তাহ আগে ছবিতে কাজ করেছি। আজও আমি সেই দিনগুলিকে হৃদয়ে আটকে রেখেছি, এটা আমার প্রথম কাজ। কী করে ভুলব আমি সেই দিনগুলো! এই ছবি মুক্তির পর সব চেয়ে যেটা আনন্দের ছিল তা হল দর্শকের ভালোবাসা। যা আমাকে পরবর্তীতে ভালো কাজের রসদ জুগিয়েছে আমাকে”!





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর