রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

Delhi Assembly Elections: দিল্লির বিধানসভা নির্বাচনে আপকে সমর্থন তৃণমূলের, ধন্যবাদ জানালেন কেজরিওয়াল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৯ সময় দেখুন



Last Updated:

Delhi Assembly Elections: দিল্লির বিধানসভা নির্বাচনে আপকে সমর্থনের কথা ঘোষণা করেছে তৃণমূল। তৃণমূলকে ধন্যবাদ জানালেন কেজরিওয়াল।

কী বললেন কেজরি?

নয়াদিল্লি: দিল্লির বিধানসভা নির্বাচনে আপকে সমর্থনের কথা ঘোষণা করেছে তৃণমূল। তৃণমূলের সমর্থনের কথা ঘোষণা করে কেজরিওয়াল সোশাল মিডিয়ায় বলেন, “তৃণমূল দিল্লিতে আপকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মমতা দিদির প্রতি কৃতজ্ঞ। দিদি আপনাকে ধন্যবাদ। সময় ভালো হোক বা খারাপ, আপনি সব সময় আমাদের সমর্থন করেছেন।”

আরও পড়ুন: হুড়মুড় করে কমছে বাংলাদেশের টাকার দাম, ভারতের ১০০ টাকা মানে পদ্মাপারের কত হল জানেন?

কেজরীওয়ালের এই ট্যুইটকে রিট্যুইট করেছেন ডেরেক ও ব্রায়েন। সেখানে উল্লেখিত হয়েছে, তারা সমর্থনের প্রশ্নে পেছনে আছেন। তৃণমূল এবং সমাজবাদী পার্টি দুই দলই তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেসকে সমর্থন না করে ‘স্থানীয় দল’ আপকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।

আসলে ইন্ডিয়া জোটের দলগুলির মধ্যে লোকসভায় কংগ্রেসের আসন বেশি থাকলেও, বেশ কিছুদিন ধরেই কোণঠাসা। বিশেষ করে হরিয়ানা এবং মহারাষ্ট্রের ভোটে ভরাডুবির পর কংগ্রেসকে শক্তিশালী আঞ্চলিক দলগুলি সেই ভাবে গুরুত্ব দিচ্ছে না। আপ আবার দিল্লি ভোটের আগে কংগ্রেসকে ইন্ডিয়া জোট থেকে পুরোপুরি বার করে দেওয়ার পক্ষে সওয়াল করেছিল।

আরও পড়ুন: স্টেশনে বিভীষিকা! ট্রেনে উঠবেন বলে দাঁড়িয়েছিলেন বৃদ্ধা, তাঁর সঙ্গে যা হল… স্টেশনে যেতেই ভয় লাগবে

চলতি বছরেই বিহারে বিধানসভা ভোট আছে। ২০২৬ সালে আবার বাংলার বিধানসভা ভোট আছে। এই অবস্থায় আঞ্চলিক দলগুলোর ক্ষমতা প্রদর্শনের জায়গা রয়েছে এই নির্বাচনে। এদিন এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “প্রত্যেক রাজ্যের আলাদা আলাদা রাজনৈতিক সমীকরণ আছে। এই রাজ্যেও দেখা গিয়েছিল কংগ্রেস বিরোধীতা করেছিল তৃণমূল কংগ্রেসের। কার্যত বিজেপির সমর্থন তারা করেছিল”।

বাংলা খবর/ খবর/দেশ/

Delhi Assembly Elections: দিল্লির বিধানসভা নির্বাচনে আপকে সমর্থন তৃণমূলের, ধন্যবাদ জানালেন কেজরিওয়াল

Next Article

UGC: খুব সাবধান! দেশে ২১ জাল বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল ইউজিসি! নাম শুনলে কিন্তু আঁতকে উঠবেন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর