রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

Divyanka and Vivek: দীর্ঘ বিরহের পর দেখা! বালিতে চাদর পেতে প্রেম করলেন তারকা দম্পতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩৮৪ সময় দেখুন
Divyanka and Vivek: দীর্ঘ বিরহের পর দেখা! বালিতে চাদর পেতে প্রেম করলেন তারকা দম্পতি


মুম্বই :  ইচ্ছে করলে দাম্পত্যেও বজায় থাকে প্রেম ৷ বুঝিয়ে দিলেন দিব্যাঙ্কা ত্রিপাঠী (Divyanka Tripathi) এবং বিবেক দাহিয়া (Vivek Dahiya) ৷ দীর্ঘ বিরহের পর দেখা হয়েছে যুগলের ৷  ‘খতরোঁ কে খিলাড়ি’-র একাদশতম মরসুমের শ্যুটিঙের জন্য দিব্যাঙ্কা অনেক দিন ছিলেন কেপটাউনে ৷ বিরহ পর্ব কাটিয়ে মুম্বই ফিরে দেখা স্বামীর সঙ্গে ৷ দু’জনে একসঙ্গে সময় কাটালেন সৈকতে ৷

বালির উপর চাদর পেতে সাধারণ প্রেমিক যুগলের মতো সময় কাটালেন তারকা দম্পতি ৷ ইনস্টাগ্রামে তাঁদের সোনালি মুহূর্তের ছবি শেয়ার করেছেন দিব্যাঙ্কা ৷ ক্যাপশনে তিনি লিখেছেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে ‘ওমকারা’ ছবির গানের প্রথম লাইন, ‘ও সাথি রে দিন ডুবে না’৷

প্রেমের ছবি শেয়ার করেছেন বিবেকও ৷ সৈকতে স্ত্রী দিব্যাঙ্কার হাত ধরে তাঁর চোখের দিকে তাকিয়ে বিভোর তিনি ৷ মেঘলা আকাশ, সফেন সমুদ্রর আবহে মিলেমিশে গিয়েছে ক্যাজুয়াল জামা-ডেনিম পরা বিবেক এবং গোলাপি ড্রেসের দিব্যাঙ্কা ৷

সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই একে অন্যের ছবি শেয়ার করেন দিব্যাঙ্কা-বিবেক ৷ তাঁদের বিরহপরবর্তী প্রেমের ছবি ঘিরেও অনুরাগীরা উচ্ছ্বসিত ৷

দিব্যাঙ্কার সঙ্গে বিবেকের প্রথম আলাপ ২০১৫ সালে ‘ইয়ে হ্যায় মহাব্বতেঁ’ ধারাবাহিকের সেটে ৷ আলাপ থেকে প্রেম শুরু হতে সময় লাগেনি ৷ বিয়ে করেন ২০১৬ সালে ৷  তার আগে সহ-অভিনেতা শরদ মালহোত্রার সঙ্গে সম্পর্ক ছিল দিব্যাঙ্কার ৷ পুরনো প্রেমের রেশ অবশ্য পড়েনি দাম্পত্যে ৷ বিবেকের সঙ্গে তাঁর জুটি এখন কাপলগোল দিচ্ছে টিনসেল টাউনে ৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর