রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

Google Pixel 7 Pro Tipped to Feature Brighter Display Than Pixel 6 Pro

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
Google Pixel 7 Pro Tipped to Feature Brighter Display Than Pixel 6 Pro


Google Pixel 7 Pro: সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লে নিয়ে বাজারে আসতে চলেছে Google Pixel 7 Pro। এবার Google Pixel 7 Pro-তে আর আগের Pixel 6 Pro-এর ডিসপ্লে প্যানেল থাকছে না। সূত্র মারফৎ জানা গিয়েছে যে, Pixel 7 Pro-তে এবার ব্যবহার করা হবে Samsung-এর নতুন S6E3HC4 ডিসপ্লে প্যানেল। তবে এই নতুন প্যানেলে একই 1,440×3,120 পিক্সেল রেজোলিউশন রয়েছে যা আগে Pixel 6 Pro-ত ব্যবহার করা হত, এবারে একই পিক্সেল রেজোলিউশন করছে Samsung-এর S6E3HC3 ডিসপ্লে প্যানেল। তবে সদ্য প্রকাশিত Android 13 বিটা সোর্স মারফৎ পাওয়া তথ্য অনুযায়ী এবারে যে নতুন ডিসপ্লে ব্যবহার করা হবে তা আগের Pixel 6 Pro-এর ডিসপ্লে প্যানেল থেকে অনেকটাই উজ্জ্বল হবে। এই ভার্সনটি ডিসপ্লে প্যানেলে ব্রাইটনেস ফিচারে বিপ্লব আনতে চলেছে।

টিপস্টার মিশাল রহমান (@MishalRahman) Google Pixel 7 Pro-এর রিপোর্টের উপর ভিত্তি করে ব্যাখ্যা করেছেন যে, Samsung-এর S6E3HC4 ডিসপ্লে প্যানেল যদি Pixel 7 Pro-তে ব্যবহার করা হয় তাহলে এটি পূর্বের জেনারেল এবং ব্রাইটনেস মোডে Pixel 6 Pro-এর ডিসপ্লে থেকে আরও উজ্জ্বল হতে পারে। Google স্মার্টফোনের ডিসপ্লে ম্যানুয়াল মোডে ৬০০ নিট পর্যন্ত ব্রাইটনেস পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। পূর্বের Pixel 6 Pro-এর ৫০০ নিট থেকে ব্রাইটনেস প্রায় ১০০ নিট বেশি থাকবে।

আরও পড়ুন – সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন

আরও পড়ুন – ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!

Pixel 7 Pro-এর ক্ষেত্রে অটো মোডের ব্রাইটনেস ১,০০০ নিট পর্যন্ত পৌঁছবে বলে আশা করা হচ্ছে যা পূর্বের Pixel 6 Pro-এর থেকে সর্বাংশে ৮০০ নিট বেশি। প্রসঙ্গত জানিয়ে রাখি, ব্রাইটনেসের এই প্যারামিটারগুলিকে গড়ে ১০০ শতাংশ অ্যাভারেজ পিকচার লেভেলের (Average Picture Level) প্যারামিটারে ধরা হয়। সাধারণত ফোনে তুলনামূলক ভাবে কম এপিএল (APL) থাকে। টিপস্টারের মতে, সাধারণ ভাবে Pixel 7 Pro-এর ডিসপ্লে ১,২০০ নিট উজ্জ্বলতায় পৌঁছতে পারে। গ্রাহকদের কাছে উন্নত ব্যাটারি ফিচার সহ এই আপডেট ভার্সনটি নেটিভ ফুল-এইচডি মোড অফার করবে।

Pixel 7 Pro ভার্সন 10Hz থেকে 120Hz রিফ্রেশ রেটও অফার করছে। এর আগের অন্যান্য রিপোর্ট থেকেও মনে Pixel 7 Pro যার কোডনাম দেওয়া হয়েছে ‘চিতা’, এই ভার্সনটি ডিসপ্লে প্যানেলে ব্রাইটনেস ফিচারে বিপ্লব আনতে চলেছে। এই ভার্সনটির আরও একটি উল্লেখযোগ্য ফিচার হল এটি সেকেন্ড জেনারেশন Google Tensor SoC দ্বারা চালিত হবে।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Android 13, Google Pixel, SamSung



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর