রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

Kali Puja 2024: বাজেট ৫১ লক্ষ টাকা! কালীপুজোয় এবার বিশাল চমক শিলিগুড়ির তরুণ সংঘের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১২৭ সময় দেখুন


Last Updated:

কালীপুজোয় শিলিগুড়ির তরুণ সংঘ প্রতিবছর নিত্যনতুন থিমের আদলে পুজো মণ্ডপ তৈরি করে শহরবাসীর নজর কাড়ে।

X

বিষ্ণু

বিষ্ণু মন্দির 

শিলিগুড়ি: কালীপুজোয় শিলিগুড়ির তরুণ সংঘ প্রতিবছর নিত্যনতুন থিমের আদলে পুজো মণ্ডপ তৈরি করে শহরবাসীর নজর কাড়ে। প্রচুর মানুষের ভিড় হয় তাদের পুজোয়। এবছর ৭০ তম বর্ষে তাদের থিম কর্ণাটকের বেলুড়ে অবস্থিত বিষ্ণু মন্দির। এই বিষ্ণুমন্দির দেখতেই ভীড় করছেন শহরবাসী। এছাড়াও প্রতিমাতেও রয়েছে বিশেষ চমক। বিষ্ণু রূপে এখানে মায়ের দর্শন পাবেন সকলে। এখানে মা কালীর মুখটা অবিকল জগন্নাথের মতো দেখতে। পুজো উদ্যোক্তাদের কথায় তারা প্রতিবছরই নতুন কিছু পরিকল্পনা করে থাকেন বছরও শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করতে পারবেন বলে আশাবাদী তারা।

প্রসঙ্গত, বেলুড় চন্নাকেশব বিষ্ণু মন্দির-বেলুর হাসান কর্ণাটক এক সময়ে বিজয়নারায়ণ মন্দির নামে পরিচিত ছিল। মন্দিরটি বেলুড়ে ইয়াগাছি নদীর তীরে অবস্থিত। রাজা বিষ্ণু বর্ধন ১১১৭ খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপনা করেছিলেন। ৯০৭ বছরের পুরোনো এই মন্দির দেখতে এখন ভিড় করছে শহরবাসী। বরাবরই শিলিগুড়ির সেরা পুজোর তালিকায় নিজেদের জায়গা করে নেয় তরুণ সংঘের শ্যামা পুজো । এবছরও তার কোন বিকল্প নেই। তরুণ সংঘ ক্লাবের পূজা উদ্যোক্তাদের আশা প্রতিবছরের মতো এবছরও প্রচুর মানুষের ঢল নামবে এই পুজো প্রাঙ্গণে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশ ছেড়ে বাংলা! ৫০-২০০ টাকাতেই রমরমিয়ে ব্যবসা করছেন যোগী রাজ্যের ব্যবসায়ীরা

আরও পড়ুন: আলো জ্বালালেই ঘরে ঢুকে পড়ছে পোকা? এই সহজ উপায়ে এক সেকেন্ডে পালাবে শ্যামাপোকা

তরুণ সংঘের অন্যতম সদস্য, উত্তম সিনহা বলেন, ” আমরা বরাবরই শহরবাসীকে নতুন কিছু উপহার দিতে চাই। এ বছরও তাই শহরবাসির জন্য কর্নাটকের বিষ্ণু মন্দির তৈরি করা হয়েছে। ৫১ লক্ষ টাকা বাজেট রয়েছে আমদের পুজোর।” উদ্বোধনের দিনই প্রচুর দর্শনার্থীদের আগমন লক্ষ্য করা গেছে তাদের পুজোয় । এছাড়াও তিনি বলেন, ” বয়স্কদের জন্য পুজো দেখার আলাদা নির্দিষ্ট লাইন থাকবে। প্রায় ৫০ জনের ওপর ক্লাবের ভলেন্টিয়ার থাকবে। এছাড়াও পুলিশ প্রশাসন তথা শিলিগুড়ি পুরনিগম সমস্ত রকম সহযোগিতা করছে।” সবমিলিয়ে এবার তরুণ সংঘের পুজো দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে ক্লাব কর্তৃপক্ষের বিশ্বাস।

অনির্বাণ রায়



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর