শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

Madhubani Goswami sings gentle lullaby to help her son to get asleep arc– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩২৩ সময় দেখুন
Madhubani Goswami sings gentle lullaby to help her son to get asleep arc– News18 Bangla


কলকাতা : অতীতের তোরা এখন ব্যস্ত মা৷ দিনের প্রায় পুরোটাই কাটে ছেলেকে নিয়ে ৷ শিশুসন্তানের জন্য শ্যুটিংফ্লোর থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে অভিনেত্রী মধুবনী (Madhubani Goswami) খুব সক্রিয় ও জনপ্রিয় ৷ ছেলে কেশবের সঙ্গে নিজের ছবি ও ভিডিয়ো প্রায়ই শেয়ার করেন ৷ নেটিজেনদের শুভেচ্ছায় ভরে যায় তাঁর প্রোফাইল ৷

রবিবার বিকেলে একটি ভিডিয়ো শেয়ার করেন মধুবনী ৷ সেখানে তিনি ছোট্ট কেশবকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন ৷ ছেলেকে দোলা দিতে দিতে মধুবনীর গাইছেন, ‘শাওন রাতে যদি’ ৷ দেবদাস ছবিতে মান্না দে-এর কণ্ঠে অমর এই গানটিই তাঁর ছেলের ছেলের ঘুমপাড়ানিয়া ৷

এর আগেও ঘুমপাড়ানি গানের ভিডিয়ো শেয়ার করেছিলেন অভিনেত্রী ৷ সেটার মতো এটিও নেটিজেনদের বাহবা পেয়েছে ৷ নিজেদের ভাললাগা ফেসবুকের মন্তব্যবাক্সে জানাতেও কার্পণ্য করেননি নেটিজেনরা ৷ চলতি বছর এপ্রিলে মধুবনী এবং রাজার সংসারে নতুন অতিথি এসেছে ৷ ছেলের নাম রেখেছেন কেশব ৷

বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় জুটি রাজা (Raja Goswami) ও মধুবনীর আলাপ কাজের সূত্রেই ৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকে তাঁরা ছিলেন ওম এবং তোরা ৷ চূড়ান্ত জনপ্রিয় হয়েছিল তাঁদের জুটি ৷ এখনও অনেক দর্শক তাঁদের ওই নামেই চেনেন ৷

এর পর বহু ধারাবাহিকে অভিনয় করেছেন দু’জনে ৷ বর্তমানে রাজা অভিনয় করছেন ‘শ্রীময়ী’ ধারাবাহিকে ‘রূপাঞ্জন’ চরিত্রে ৷ কৌতুকের ছোঁয়া এই চরিত্রটিকে দর্শকদের মনের কাছকাছি নিয়ে গিয়েছে ৷ অন্যদিকে ‘সাতভাই চম্পা’, ‘ভানুমতীর খেল’, ‘ফাগুন বউ’ ধারাবাহিকের অভিনেত্রী মধুবনী এখন কাজ থেকে অনেক দূরে উপভোগ করছেন মাতৃত্ব ৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর