রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

Man Performs Surgery on Himself: ডাক্তার দেখিয়ে কাজ হয়নি, ইউটিউব দেখে নিজেই নিজের পেট কাটলেন যুবক! কী হল তার পর?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১১৯ সময় দেখুন


Last Updated:

বাজার থেকে অস্ত্রোপচার করার ছুরি, কাঁচি, সুচ কেনেন তিনি৷ এর পর পেটে এই অবশ করার ইঞ্জেকশন দিয়ে নিজের পেট কেটে অস্ত্রোপচার করেন৷

প্রতীকী ছবি৷ প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷

বৃন্দাবন: ডাক্তার দেখিয়েও পেটে ব্যথা কমেনি৷ তাই নিজেই নিজের পেট কেটে অস্ত্রোপচার করলেন এক যুবক৷ ইউটিউবে অস্ত্রোপচারের ভিডিও দেখেই এই কাণ্ড ঘটান তিনি৷

অবাক করে দেওয়ার মতো এমনই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বৃন্দাবনে৷ ৩২ বছর বয়সি ওই যুবকের নাম রাজা বাবু৷ তিনি বৃন্দাবনের সুনরাখ গ্রামের বাসিন্দা৷ আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি৷

আরও পড়়ুন: ব্যাগের ভিতরে স্বামীর কাটা মাথা-হাতের তালু, দরদাম না করেই ১১০০ টাকা দিয়ে ড্রাম কিনেছিল মুসকান

এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইউটিউবে ভিডিও দেখে মথুরার বাজার থেকে অস্ত্রোপচার করার ছুরি, কাঁচি, সুচ কেনেন তিনি৷ এর পর পেটে এই অবশ করার ইঞ্জেকশন দিয়ে নিজের পেট কেটে অস্ত্রোপচার করেন৷ নিজের বাড়ির একটি ঘরেই এই ঘটনা ঘটান রাজা বাবু৷ অস্ত্রোপচার শেষে ১১টি সেলাই দিয়ে কাটা পেট জোড়াও লাগান তিনি৷

কিন্তু অবশ ভাব কাটতেই পেটের কাটা জায়গায় তীব্র যন্ত্রণা অনুভব করেন ওই যুবক৷ তাঁর চিৎকারে ছুটে এসে ঘটনার কথা জানতে পারেন বাড়ির অন্যান্য সদস্যরা৷ এর পরই তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন রাজা বাবু৷

জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল ওই ব্যক্তির৷ ডাক্তার দেখিয়েও লাভ হয়নি৷ যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজেই নিজের অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয় ওই যুবক৷ তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বহু বছর ধরেই অ্যাপেন্ডিসাইটিসের যন্ত্রণায় ভুগছেন রাজাবাবু৷ ১৪ বছর বয়সে পেটে অস্ত্রোপচারও হয় তাঁর৷

বাংলা খবর/ খবর/দেশ/

Man Performs Surgery on Himself: ডাক্তার দেখিয়ে কাজ হয়নি, ইউটিউব দেখে নিজেই নিজের পেট কাটলেন যুবক! কী হল তার পর?

Next Article

Bike Accident: মর্মান্তিক ঘটনা! ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা র‍্যাপিডো বাইকের! উপর থেকে পড়ে মৃত্যু তরুণীর, গুরুতর আহত বাইক চালক



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর