মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

oneplus-10t-oxygenos-13-launch, oneplus-10t-র ফিচার দেখে নিন – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২০১ সময় দেখুন
oneplus-10t-oxygenos-13-launch, oneplus-10t-র ফিচার দেখে নিন – News18 Bangla


#OnePlus 10T: OnePlus-এর তরফে ঘোষণা করা হয়েছে OnePlus 10T ফোনের লঞ্চের তারিখ। নতুন এই ফোন লঞ্চ করা হতে চলেছে অগাস্ট মাসের ৩ তারিখ সন্ধ্যা ৭.৩০-এর সময়ে।

জানা গিয়েছে যে OnePlus 10T ফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট। এছাড়াও একই ইভেন্টে OnePlus-এর তরফে লঞ্চ করা হবে OxygenOS 13। OnePlus 10T ফোনে ব্যবহার করা হতে পারে ১৬জিবির এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবির ইউএফএস ৩.১ স্টোরেজ।

আরও পড়ুন- অসাধারণ ডিজাইন, দুর্দান্ত ফিচারস্! এমন ফোন হাতে থাকলে ফিরে তাকাবে লোকজন

এখনও এই ফোনের সম্পূর্ণ ফিচার জানা না গেলেও, বেশ কিছু ফিচার লিক হয়ে গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক OnePlus 10T ফোনের সেই সকল ফিচার।

OnePlus 10T ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। OnePlus 10T ফোনে ব্যবহার করা হয়েছে ১২০ এইচজেড রিফ্রেশ রেট। এছাড়াও জানা গিয়েছে যে OnePlus 10T ফোনে ব্যবহার করা হতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

OnePlus 10T ফোনে ব্যবহার করা হতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এছাড়াও OnePlus 10T ফোনে ব্যবহার করা হতে পারে ৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও জানা গিয়েছে যে OnePlus 10T ফোনে ব্যবহার করা হতে পারে ১৫০ ডবলু ফাস্ট চার্জ।

যত দূর আঁচ করা যাচ্ছে OnePlus কোম্পানির টিজার অনুযায়ী, OnePlus 10T ফোনে ব্যবহার করা হতে পারে বেশ কিছু তাকলাগানো উন্নত ও আধুনিক ফিচার। OnePlus 10T ফোনের বিস্তারিত ফিচার এখনও কোম্পানির তরফে কিছু জানানো হয়নি।

কিন্তু, টিজার অনুযায়ী OnePlus 10T ফোনে ব্যবহার করা হতে পারে OnePlus 10 Pro-র মতো ক্যামেরা। OnePlus 10T ফোনে ব্যবহার করা হয়েছে ৫১২ জিবির ইউএফএস ৩.১ স্টোরেজ। কিন্তু, এর অন্যান্য ক’টি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন- অ্যাপল-এর আইডি, পাসওয়ার্ড পরিবর্তন করতে চান! এই উপায়গুলো জেনে রাখুন

OnePlus কোম্পানি শুধু তাদের Oneplus 10T ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। কিন্তু, এখনও বিশদে OnePlus 10T ফোনের ফিচার সম্পর্কে কিছু জানায়নি। সুতরাং আগামী অগাস্ট মাসের ৩ তারিখ অবধি অপেক্ষা করতে হবে এই ফোনের সম্পূর্ণ ফিচার জানার জন্য।

Published by:Suman Majumder

First published:

Tags: OnePlus



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর