রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

Police Chase Petrol Tanker, One Crore Rupees Worth of Liquor Seized in Midnight Operation!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১০৫ সময় দেখুন


Last Updated:

Liquor Smuggling: ড্রাইভার এবং আরও দুই যুবকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পেট্রোল ট্যাঙ্কারের মধ্যে পাওয়া গেছে প্রায় ১ কোটি টাকার অবৈধ মদ। পুলিশ মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পায় যে, এখানে বড় আকারে মদ পাচারের কাজ চলছে।

পেট্রল ট্যাঙ্কারকে পুলিশের তাড়া, মাঝ রাতে উদ্ধার এক কোটি টাকার মদ!পেট্রল ট্যাঙ্কারকে পুলিশের তাড়া, মাঝ রাতে উদ্ধার এক কোটি টাকার মদ!
পেট্রল ট্যাঙ্কারকে পুলিশের তাড়া, মাঝ রাতে উদ্ধার এক কোটি টাকার মদ!

মুজফ্ফরপুর: বিহারের মুজফফরপুরে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। এখানে হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানির এক পেট্রল ট্যাঙ্কারের পেছনে পুলিশ লেগে ছিল। পুলিশ সদস্যদের একটি দল ট্যাঙ্কারটি ঘেরাও করে, অবশেষে সেটি থামিয়ে ড্রাইভার ও হেলপারকে ট্যাঙ্কারের ঢাকনা খুলে তল্লাশি করতে বলে। ঢাকনা খুলতেই পুলিশের চোখে পড়ে অবিশ্বাস্য দৃশ্য—ভিতরে ছিল একাধিক কার্টুন ভর্তি। এরপর তিনজনকে আটক করা হয়। আসুন, বিস্তারিত জানি পুরো ঘটনা…

মুজফফরপুরের আহিয়াপুর থানা এলাকায় পুলিশ একটি পেট্রল গ্যাস ট্যাঙ্কার আটক করেছে। ড্রাইভার এবং আরও দুই যুবকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পেট্রোল ট্যাঙ্কারের মধ্যে পাওয়া গেছে প্রায় ১ কোটি টাকার অবৈধ মদ। পুলিশ মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পায় যে, এখানে বড় আকারে মদ পাচারের কাজ চলছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সতর্ক হয়ে একটি বিশেষ দল গঠন করে।

আরও পড়ুন: ৭৮ লাখ টাকার সোনা চুরি! ১৫০ সিসিটিভি দেখে পুলিশ যা করল…

এই ঘটনায় এসডিপিও নগর বিনীতা সিনহা জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নিয়েছে। তিনি জানিয়েছেন, রাতে খবর পেয়ে জানানো হয়েছিল যে, একটি ট্যাঙ্কারের মাধ্যমে মদ পাচার হচ্ছে। এরপর আহিয়াপুর থানার বিশেষ দল গঠন করে, বখরি চক এলাকায় ট্যাঙ্কারটি ঘেরাও করা হয় এবং সেখানে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণ বিদেশী মদ।

আরও পড়ুন: এই মুহূর্তে দেশে দিল্লির বাতাস সবচেয়ে বিষাক্ত, কলকাতা কোথায় জানেন?

এসডিপিও বিনীতা সিনহা জানান, বর্তমানে মদের হিসাব চলছে। প্রায় ১ কোটি টাকার বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁরা পাঞ্জাব এবং হরিয়ানার বাসিন্দা। তাঁরা সকলেই ট্যাঙ্কারের ড্রাইভার এবং খলাসি। এখন তদন্ত চলছে, মদটি কোথায় সরবরাহ করা হচ্ছিল এবং এই পাচারে কে কে জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা খবর/ খবর/দেশ/

Liquor Smuggling: পেট্রল ট্যাঙ্কারকে পুলিশের তাড়া, মাঝ রাতে উদ্ধার এক কোটি টাকার মদ!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর