রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

Shahid Kapoor: কখন ঘুম থেকে ওঠেন শাহিদ? মীরা রাজপুতের জবাবে অবাক হবেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪৩১ সময় দেখুন
Shahid Kapoor: কখন ঘুম থেকে ওঠেন শাহিদ? মীরা রাজপুতের জবাবে অবাক হবেন


#মুম্বই: সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় শাহিদ(Shahid Kapoor) পত্নী মীরা রাজপুত (Mira Rajput Kapoor)। আর সেই দৌলতেই কবীর সিং( Kabir Singh)খ্যাত অভিনেতা ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছুই জানা যায়। আর করোনা আবহে যেন ভক্তদের কাছে নিজেদের ব্যক্তিগত জীবনের ক্যানভাস মেলে ধরছে এই তারকা দম্পতি। এতদিন অনেকেই জানত যে কাকভোরে ঘুম থেকে ওঠার স্বভাব বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের (Akshay Kumar) রয়েছে। কিন্তু এবার মীরা জানালেন, তাঁর স্বামী তথা অভিনেতা শাহিদ কাপুরের ঘুম ভাঙে ভোর সাড়ে ৫টা নাগাদ।

সম্প্রতি মীরা ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্টে একটি ছবি আপলোড করেছেন। যেখানে অবশ্য তাঁকেই দেখা যাচ্ছে। পরেছিলেন ধূসর রঙের স্লিভলেস টপ এবং সবুজ প্যান্ট। মুখে মাস্ক। বোঝা যাচ্ছে, সাতসকালে তিনি ওয়ার্কআউটের জন্য বেরোচ্ছেন। ছবির ক্যাপশনে লেখা, SK (শাহিদ কাপুর) ভোর সাড়ে ৫টায় ওঠেন। গুড মর্নিং তোমাকে। পোস্টটি সকাল থেকে ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। অনেকেই তাঁর প্রিয় অভিনেতার এই অজানা তথ্যটি জেনে খুশি হয়েছেন।

উল্লেখ্য,২০১৫ সালে অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে সাত পাকে বাধা পড়েছিলেন মীরা রাজপুত। দুজনের বয়সের ব্যবধান ছিল ১৩ বছরের। বিয়ের সময় মীরার বয়স ছিল মাত্র ২০ বছর। যা নিয়ে সেইসময় রীতিমতো সমালোচনা শুরু করেছিল নেটিজেনরা। যদিও সেসবে বিশেষ কান দেননি শাহিদ এবং মীরা। ২০১৬-তে তাঁদের প্রথম কন্যাসন্তান হয়, যাঁর নাম মিশা। এরপর ২০১৮ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন শাহিদ-পত্নী। জৈনের জন্ম হয় মীরার জন্মদিনের দুদিন আগে। আপাতত ভরা সংসার নিয়ে বেশ সুখেই কাটাচ্ছেন শাহিদ এবং মীরা।

অভিনেতা শাহিদের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি কবীর সিংবক্স অফিসে চুড়ান্তভাবে সফল। এখন তাঁর হাতে আরও একটি দক্ষিণী ছবির রিমেকে কাজ রয়েছে। আপকামিং এই সিনেমার নাম জার্সি (Jersey)। যদিও ছবিটির শুটিং বর্তমানে করোনার কারণে থমকে গিয়েছে। সেই কারণে পিছিয়েছে মুক্তির দিন। অন্যদিকে চলতি বছরে একাধিক বলি তারকার মতো ওয়েব দুনিয়ায় ডেবিউ করতে চলেছেন শাহিদ। জানা গিয়েছে দ্য ফ্যামিলি ম্যান(The Family Man) খ্যাত রাজ (Raj Nidimoru) এবং ডিকে (Krishna D.K.)-র পরবর্তী সিরিজে মুখ্য চরিত্রে থাকতে চলেছেন এই অভিনেতা। যদিও সিরিজের নাম এখন ঠিক হয়নি।

Published by:Suman Majumder

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর