শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

Shreema Bhattacharjee : ছাদ থেকে কাপড় নিয়ে আসা তো ছুতো, শ্রীমার উপলক্ষ বৃষ্টিস্নান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩৭৬ সময় দেখুন
Shreema Bhattacharjee : ছাদ থেকে কাপড় নিয়ে আসা তো ছুতো, শ্রীমার উপলক্ষ বৃষ্টিস্নান


কলকাতা : চা তো ছুতো ৷ আসল উপলক্ষ বিস্কুট ৷ বিজ্ঞাপনের সেই ক্যাচলাইন মনে করিয়ে দিচ্ছে সামাজিক মাধ্যমে শ্রীমা ভট্টাচার্যর প্রোফাইল ৷ ফেসবুকে শ্রীমার পাতা জুড়ে এখন বৃষ্টিভেজা নীল ৷ সতেজ সাজে নীল শাড়িতেই বৃষ্টিতে ভিজেছেন অভিনেত্রী ৷ ক্যাপশনে বলেছেন, নানা ছুতোয় বৃষ্টিতে ভিজতে ভালবাসেন তিনি ৷ তার মধ্যে অন্যতম বাহানা হল, ‘ছাদের থেকে কাপড় নিয়ে আসছি!’

কিন্তু দিদিকে দেখে যদি ভাইদেরও বৃষ্টিতে স্নান করতে ইচ্ছে করতে হয়? তাদের জন্যও হাজির ছুতো ৷ কী ছুতো? কেন, দিদিকে ডাকতে যাচ্ছি! তার পর অবশ্য অপেক্ষা করে থাকে মায়ের হাতের ধোলাই! তার জন্যেও মায়ের কোনও বাহানার দরকার হয় না৷ মজা করে বলেছেন শ্রীমা ৷ অর্থাৎ সবই ছুতো, আসল উপলক্ষ হল বৃ্ষ্টিতে ভেজা ৷

তাঁর বৃষ্টিস্নাত ছবি দেখে নেটিজেনরা ফিরে গিয়েছেন নিজেদের বৃষ্টিস্নানের স্মৃতিতে ৷ অনেকেই সে কথা বলেছেন ৷ কোনও সুরসিক নেটিজেনের আবার মনে পড়েছে ভূমির গান ‘তুমি বৃষ্টি ভিজো না, ঠান্ডা লেগে যাবে৷’

‘জামাই রাজা’ ধারাবাহিকে নীলাশার চরিত্রে শ্রীমা দর্শকদের পছন্দের অভিনেত্রী হয়ে উঠেছিলেন ৷ তার আগে তিনি অভিনয় করেছেন ‘নাগলীলা’ ধারাবাহিকেও ৷ ছোট পর্দায় ধারাবাহিক ছাড়াও শ্রীমা কাজ করেছেন ওয়েবসিরিজ ও টেলিছবিতেও ৷

সামাজিক মাধ্যমে শ্রীমা খুব জনপ্রিয় ৷ মাঝে মাঝেই শেয়ার করেন নিজের ছবি ৷ নেটিজেনরা শুভেচ্ছা জানাতে কার্পণ্য করেন না তাঁর ছবিতে ৷ তাঁর বৃষ্টিভেজা ছবি এই অতিমারির ধূসর পরিবেশে একমুঠো সবুজ সতেজতা ছড়িয়ে দিয়েছে ৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর