রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

Shreya Ghoshals pet dog Sherlock looks after her new born baby arc– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৬২ সময় দেখুন
Shreya Ghoshals pet dog Sherlock looks after her new born baby arc– News18 Bangla


মুম্বই : ঘুমন্ত দেব্যানকে বাড়িতে রেখে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা নিতে গিয়েছিলেন শ্রেয়া (Shreya Ghoshal) ৷ তাঁর দেব্যান এখন প্রায় দেড়মাসের ৷ ছেলের দেখভালের জন্য শ্রেয়ার চিন্তা লাঘব হয়েছে অনেকটাই ৷ কারণ একরত্তিকে ঠিক বড় দাদার মতো আগলে রেখেছে শার্লক ৷ শ্রেয়াদের পরিবারিক পোষ্য ৷ দেব্যানের পাশে পাহারারত শার্লকের ছবি পোস্ট করেছেন শ্রেয়া ৷ সারমেয়কে বলেছেন ‘শার্লক দ্য ফেচার’ ৷ ‘দাদা’ শার্লকের সাহচর্যে দিব্যি স্বচ্ছন্দ খুদে দেব্যানও ৷ তার পাশে শুয়ে হাত পা নাড়ছে খেলনা দেখে ৷

শিলাদিত্য ও শ্রেয়ার প্রথম সন্তানের জন্ম হয়েছে গত ২২ মে ৷ তার কিছু দিন পর নবাগতর সঙ্গে নেটিজেনদের পরিচয় করিয়ে দেন শ্রেয়া ৷ জানান, তার নাম রাখা হয়েছে ‘দেব্যান’ ৷ পরে দূর করেন ছেলের নামের বাংলা বানান নিয়ে বিভ্রান্তিও ৷ পাশাপাশি, মাতৃত্বের স্বাদ পাওয়ার পর শিল্পী ধন্যবাদ জানান তাঁর চিকিৎসককেও ৷ সামাজিক মাধ্যমে বলেন, চিকিৎসক তাঁর পরিবারেরই অংশ এখন ৷

এর আগে, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে বিভিন্ন মুহূর্ত শ্রেয়া শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে ৷ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এক সপ্তাহ পরেই শ্রেয়া সামাজিক মাধ্যমে তাঁর সন্তানের জন্য ‘স্বাগত কেক’-এর ছবি শেয়ার করেন ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে কেকের ছবি শেয়ার করে শ্রেয়া ক্যাপশনে লেখেন, ‘আমাদের পুত্রসন্তানের জন্য স্বাগত-কেক৷’ সাদা নীল কেক সাজানো ছিল নানারকম টপিং দিয়ে ৷ শেফ মহেক মান্দলিকের তৈরি লোভনীয় এই আমের ফ্লেভারের কেকে মজেছিল নেটিজেনদের মন ৷

দাম্পত্যের ষষ্ঠ বছরে পৌঁছে সংসারে নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন শ্রেয়া ও শিলাদিত্য ৷ এক দশকের প্রেমপর্বের পর ২০১৫ সালের ৫ জানুয়ারি বাল্যবন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া ৷ গত ৪ মার্চ শ্রেয়া সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি মা হতে চলেছেন ৷ ব্যক্তিগত পরিসরকে সাধারণত আড়ালেই রাখতে ভালবাসেন খ্যাতনামী এই সঙ্গীতশিল্পী ৷ তবে অন্তঃসত্ত্বাপর্বে শ্রেয়ার ভার্চুয়াল সাধভক্ষণের ছবি জনপ্রিয় হয়েছিল নেটমাধ্যমে ৷

শ্রেয়া-শিলাদিত্যর বাড়ির পোষ্য সারমেয় শার্লকও নেটিজেনদের মধ্যে খুব জনপ্রিয় ৷ বিশ্বস্ত ও অনুগত পোষ্যের ভিডিয়ো এর আগে শেয়ার করেছেন শ্রেয়া ৷ এ বার নেটমাধ্যম জানল, সদ্য প্রাপ্ত ‘দাদা’-র নতুন দায়িত্ব নিয়ে বেজায় ব্যস্ত তাদের শার্লক হোমস!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর