শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

SRK’s daughter Suhana Khan will surely take away your Tuesday blues– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩০৮ সময় দেখুন
SRK’s daughter Suhana Khan will surely take away your Tuesday blues– News18 Bangla


#মুম্বই: তিনি দেশের অন্যতম নামজাদা স্টার কিড । তিনি কিং খানের মেয়ে বলে কথা । সুহানা খান নামটা সকলের কাছেই ভীষণ পরিচিত । সদ্যই ২০-র গণ্ডি টপকে ২১-এ পা রাখলেন সুহানা। সুহানা খান (Suhana Khan), এখনও পাকাপাকি ভাবে বলিউডে পা না রাখলেও, তাঁকে ঘিরে গুঞ্জনের আর শেষ নেই। কখনও ফোটোশ্যুট বা কখনও বিদেশের থিয়েটারে, কখনও লাস্যময়ী সেলফি, কখনও বা আবেদনে ভরপুর ভিডিও, সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট আসা মানেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়।

বেশিরভাগ সময়ই নিউ ইয়র্কে থাকেন শাহরুখ-কন্যা । সেখানেই ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন । মঞ্চে অভিনয়ও করতে শুরু করেছেন তিনি । পর্দার সামনেও হাতেখড়ি হয়েছে তাঁর । তবে বিদেশি এক শর্ট ফিল্মে । বলিউডে আদৌ কবে তাঁর ডেবিউ হবে, সে বিষয়ে এখনও কোনও খবর জানা যায়নি । তবে ইতিমধ্যেই সুহানার ঘনিষ্ঠ বন্ধু চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে বলিউডে নাম লিখিয়েছেন । খুব শীঘ্রই করণ জোহরের হাত ধরে ডেবিউ হবে সঞ্জয় কাপুর-মাহিম কাপুরের মেয়ে শানায়া কাপুরেরও । সুহানার আর এক বান্ধবী অমিতাভ-নাতনি নভ্যা নভেলি নন্দা অবশ্য এখনও পড়াশোনা নিয়ে ব্যস্ত । আর সুহানা নায়িকা না হলেই জনপ্রিয়তার নিরিখে অনেক বড় বড় তারকাকেও দশ গোল দিয়ে দিতে পারেন ।

সেই সুহানা এ বার হলেন ‘ক্যাট লেডি’ । সম্প্রতি তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট জানান দিচ্ছে, পোষ্য বেড়ালকে তিনি কতটা ভালবাসেন । কুচকুচে কালো একটি বেড়াল কোলে করে পোজ দিয়েছেন সুহানা । নিজেকে বলেছেন, ‘ক্যাট লেডি’ । ছবিতে সুহানা পরে রয়েছেন বেজ রঙা একটি ট্যাঙ্ক টপ, সঙ্গে ধূসর রঙের ট্রাউজার । মাথায় নীল রঙের টুপি ।

বলিউড তারকাদের মধ্যে ক্যাট লভার অনেকেই আছেন । যেমন আলিয়া ভাট, জ্যাকলিন ফার্নান্ডেজ । এ বার সেই তালিকায় নাম অন্তর্ভুক্ত হল সুহানারও ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর